গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

রেসলিংকে বিদায় জানালেন জন সিনা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৪৩ এএম ২০২৬
রেসলিংকে বিদায় জানালেন জন সিনা
ছবি

বিশ্ব রেসলিং কিংবদন্তি ও ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনা- ছবি সংগৃহীত

 বিশ্ব রেসলিং কিংবদন্তি ও ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনা কুস্তি জীবনকে বিদায় জানিয়েছেন। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে তাঁর শেষ ম্যাচে তিনি হেরে যান গুন্থারের কাছে।


১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জন সিনা ও গুন্থারের ম্যাচটি ছিল তীব্র লড়াইয়ে ভরা। ম্যাচের বেশির ভাগ সময় দুইজনই একে অপরকে চাপে রাখেন। সিনা ম্যাচে তিনটি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দেন। তিনি গুন্থারকে কমেন্ট্রি টেবিলের ওপর দিয়েও ছুড়ে ফেলেন। তবু পিনফল আদায় করতে পারেননি।


শেষ পর্যন্ত গুন্থার নিজের লক্ষ্য পূরণ করেন। একাধিকবার বাঁচার চেষ্টা করেও সিনা স্লিপার হোল্ডে ট্যাপ আউট করতে বাধ্য হন। এর মাধ্যমেই শেষ হয় সিনার রেসলিং জীবন।


এই রাতকে বড় আয়োজনে রূপ দেয় ডব্লিউডব্লিউই। দর্শক সারিতে উপস্থিত ছিলেন কার্ট অ্যাঙ্গেল, রব ফন ড্যাম, ট্রিশ স্ট্রস, ইভ তরেসসহ আরও অনেকে। ভিডিও বার্তায় শ্রদ্ধা জানান আন্ডারটেকার ও ‘রক’।


প্রথমে রিংয়ে প্রবেশ করেন গুন্থার। এরপর সিনা নামতেই পুরো অঙ্গন কেঁপে ওঠে করতালিতে। ছিল সমর্থনের চিৎকার। সিনা নিজেই ক্যামেরা তুলে রিংয়ের দিকে দৌড়ে যান এবং রিংসাইডে বসা কিংবদন্তিদের অভিবাদন জানান।


ম্যাচ শেষে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। লকার রুম থেকে রেসলাররা রিং ঘিরে ধরেন। সিএম পাঙ্ক ও কোডি রোডস তার কাঁধে নিজেদের চ্যাম্পিয়নশিপ বেল্ট রাখেন।


দর্শকরা তখন একটানা ‘থ্যাঙ্ক ইউ সিনা’ ধ্বনি দেন। সিনা ট্রিপল এইচকে জড়িয়ে ধরেন। শেষবারের মতো একটি ট্রিবিউট ভিডিও দেখানো হয়। এরপর সিনা র‍্যাম্প বেয়ে উঠে দর্শকদের স্যালুট জানান এবং চিরতরে অঙ্গন ছাড়েন।


ওআ/আপ্র/১৪/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে