অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন ও জশ টাং। তিন পেসারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। তবে ওয়ানডে সিরিজে খেলবেন তারা। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেবেন।
অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ১৩ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজে নতুন কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটারদের মধ্যে আছেন ১৮ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান থমাস রু।
হ্যারি ব্রুক দুই সংস্করণেই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন। জ্যাকব বেথেলও চোট কাটিয়ে দলে ফিরেছেন। তবে হ্যামস্ট্রিং অস্ত্রোপচারের কারণে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না জস বাটলার। বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি টেস্ট দলের পেসারদের ব্যবস্থাপনায়ও গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজে মূল পেসারদের খেলিয়ে পরে টেস্টের প্রস্তুতির জন্য তাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে সেই পরিকল্পনারই প্রতিফলন দেখা যাচ্ছে।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জর্ডান কক্স, হেনরি ক্রোকম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট ও জশ টাং।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:
হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জেমস কোলস, জর্ডান কক্স, হেনরি ক্রোকম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, অ্যানিউরিন ডোনাল্ড, এডি জ্যাক, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, থমাস রু, ফিল সল্ট ও লুক উড।
ডিসি/আপ্র/১৩/১০/২০২৬