গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

সহযোগী ও পূর্ণ সদস্য দেশের রেকর্ড আলাদা করার দাবি গাভাস্কারের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩১ এএম ২০২৬
সহযোগী ও পূর্ণ সদস্য দেশের রেকর্ড আলাদা করার দাবি গাভাস্কারের
ছবি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন রেকর্ডের ছড়াছড়ি। যার বড় একটি অংশই আসছে আন্তর্জাতিক ক্রিকেটের সহযোগী সদস্য (অ্যাসোসিয়েট) দেশগুলোর মধ্যকার ম্যাচ থেকে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, টি-টোয়েন্টি ফরম্যাটের অবিশ্বাস্য ও চোখধাঁধানো প্রায় সব রেকর্ডই সহযোগী দেশগুলোর দখলে। 

বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না ভারতের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। গাভাস্কারের মতে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচিত সহযোগী সদস্য দেশগুলোর রেকর্ড ও পরিসংখ্যান আলাদা বিভাগে রাখা। পূর্ণ সদস্য দেশগুলোর রেকর্ডের সঙ্গে অ্যাসোসিয়েট দেশগুলোর পারফরম্যান্সকে মিলিয়ে ফেলা মোটেও সমীচীন নয় বলে মনে করেন এই কিংবদন্তি ক্রিকেটার।

 


গাভাস্কার বলেন, ‘ফুটবল লিগে আমরা দেখেছি, বিভিন্ন ডিভিশনে অবনমন ও উন্নয়ন হয়। তাই কোনও রেকর্ড হলে সেটা কোন ডিভিশনে হয়, তা উল্লেখ করা থাকে। কিন্তু ক্রিকেটে তা হয় না। সেখানে বদল দরকার।’ ভারতের সাবেক এই ক্রিকেটারের মতে, ক্রিকেটেও এই পদ্ধতি নেওয়া উচিত। 

 

গাভাস্কার বলেন, ‘ক্রিকেটেও ডিভিশন অনুযায়ী ভাগ করা উচিত। পূর্ণ সদস্য ও সহযোগী সদস্যদের আলাদা বিভাগে রাখা উচিত। 

যখন বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় পূর্ণ সদস্য ও সহযোগী সদস্য খেলছে তখন তাদের রেকর্ড এক বিভাগে থাকলে সমস্যা নেই। কিন্তু সহযোগী সদস্য দেশগুলো যখন একে অপরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে তখন তাদের ডিভিশন এ বা ডিভিসন বি-তে ভাগ করা উচিত।’


গাভাস্কারের মতে, পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে যে লড়াই হয়, তা সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে হয় না। তা হলে সকলকে একসঙ্গে কীভাবে রাখা যায়। তিনি বলেন, ‘সহযোগী সদস্য দেশের কোনও খেলোয়াড় যেসব ব্যক্তিগত রেকর্ড করছে, তার সঙ্গে পূর্ণ সদস্য দেশের খেলোয়াড়ের রেকর্ডের মান এক নয়। 

তার প্রধান কারণ, খেলার মান আলাদা। সহযোগী সদস্য দেশের খেলায় যে সব রেকর্ড হয়, তা পূর্ণ সদস্য দেশের খেলায় কখনোই হওয়া সম্ভব নয়। এটা আইসিসির মাথায় রাখা উচিত।’

ডিসি/আপ্র/১২/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আবুধাবি টেস্টে জয়ের পথে বাংলাদেশ
১২ অক্টোবর ২০২৬

আবুধাবি টেস্টে জয়ের পথে বাংলাদেশ

আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের খেলা শ...

ফিফা থেকে অতিরিক্ত অর্থ চায় সদস্যরা, বাংলাদেশও পাবে এক কোটি ডলার
১২ অক্টোবর ২০২৬

ফিফা থেকে অতিরিক্ত অর্থ চায় সদস্যরা, বাংলাদেশও পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছ...

এপিএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার
১২ অক্টোবর ২০২৬

এপিএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড় ড্রাফটে নাম নিবন্ধন করেছেন এক হাজারেরও বেশ...

আমিই ইতিহাসের সেরা ফুটবলার: রোনালদো
১২ অক্টোবর ২০২৬

আমিই ইতিহাসের সেরা ফুটবলার: রোনালদো

নিজেকেই সর্বকালের সেরা ফুটবলার মনে করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে দ্বিমত করার কিছু দেখেন না তিনি।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে