গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

বিতর্কের মাঝে রোনালদোর গোল নম্বর ৯৮০

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭ পিএম, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৮ এএম ২০২৬
বিতর্কের মাঝে রোনালদোর গোল নম্বর ৯৮০
ছবি

ছবি সংগৃহীত

প্রধান কোচ জর্জে জেজুসের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বিতর্কের জন্ম দেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাস্রে ফিরেই জালের দেখা পেয়েছেন। সৌদি প্রো লিগের ম্যাচে আল দিরিয়াহর বিপক্ষে পেশাদার ক্যারিয়ারের ৯৮০তম গোলটি করেছেন পর্তুগিজ মহাতারকা। 

রিয়াদে আলাওয়াল পার্কে ম্যাচটি ৩-০ গোলে জেতে আল নাস্র। ২৩তম মিনিটে বক্সের বাইরে থেকে কিংসলে কোমানের শট আল দিরিয়াহর গোলরক্ষকের ফিরিয়ে দিলে, ফিরতি বল পেয়ে জাল খুঁজে নেন ৪১ বছর বয়সী রোনালদো।


আন্তর্জাতিক বিরতিতে নেশন্স লিগ খেলার সময় কোচের সঙ্গে মতপার্থক্যের জেরে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। তার ওই কাণ্ডে আলোচনা-সমালোচনার ঝড় বইয়ে দেয়। কিছুদিন পর নিজের ওই সিদ্ধান্তের পেছনের কারণ দীর্ঘ এক বিবৃতি দিয়ে তুলে ধরেন রোনালদো। 

যেখানে পর্তুগাল অধিনায়ক অভিযোগ করেন পর্তুগালের প্রধান কোচ জেজুস তার কথা রাখেননি। 

 

জেজুসের কোচিংয়ে আল নাস্রে খেলার অভিজ্ঞতা আছে। চলমান সেই বিতর্কের মাঝে ক্লাব ফুটবলে ফিরে নিজেকে মেলে ধরলেন রোনালদো। সৌদি প্রো লিগের চলতি মৌসুমে ৮ ম্যাচে ৬ জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাস্র।

ডিসি/আপ্র/১০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও
১০ অক্টোবর ২০২৬

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বিশ্ব যখন হাতের মুঠোয়, তখন এটিকে ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর হাতিয়ার হিসেবে...

টানা ৪ ম্যাচ হেরে ছাঁটাই তুরস্কের কোচ
১০ অক্টোবর ২০২৬

টানা ৪ ম্যাচ হেরে ছাঁটাই তুরস্কের কোচ

উয়েফা নেশন্স লিগে ব্যর্থতার চক্রে যেভাবে ঘুরপাক খেয়েছে তুরস্ক, তাতে এমনটা যেন হওয়ারই ছিল। কোচ ভেনচেন...

বাংলাদেশের বিপক্ষে ভালো অবস্থানে থেকে দিন শেষ করলো আফগানিস্তান
১০ অক্টোবর ২০২৬

বাংলাদেশের বিপক্ষে ভালো অবস্থানে থেকে দিন শেষ করলো আফগানিস্তান

আবুধাবিতে একমাত্র টেস্টে শুরুতে মনে হচ্ছিল, ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকবে। কিন্তু সময় গড়া...

দিয়াবাতে, রাসল বা’র হ্যাটট্রিক, বড় জয় মোহামেডান ও পুলিশ এফসির
১০ অক্টোবর ২০২৬

দিয়াবাতে, রাসল বা’র হ্যাটট্রিক, বড় জয় মোহামেডান ও পুলিশ এফসির

আরামবাগের প্রতিরোধের দেয়ালে চিড় ধরল ৩৬তম মিনিটে। এরপর গোল উৎসব করল মোহামেডান। সুলেমানে দিয়াবাতে উপহা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে