গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে ফিরল পর্তুগাল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫ পিএম, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৫৭ এএম ২০২৬
ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে ফিরল পর্তুগাল
ছবি

ছবি সংগৃহীত

পর্তুগালের ফুটবলে এখন তোলপাড় চলছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। তবে বিতর্কের ঝড়ের মধ্যে মাঠের ফুটবলে তারা ছুটছে দারুণ গতিতে। 

নতুন কোচ জর্জে জেজুসের কোচিংয়ে নেশন্স লিগে চার ম্যাচের চারটি জিতে তারা যেমন নিশ্চিত করেছে কোয়ার্টার-ফাইনাল, তেমনি তাদের উন্নতি হয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়েও। সবশেষ প্রকাশিত (বুধবার) র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে পর্তুগাল। 

ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন যথারীতি ধরে রেখেছে শীর্ষস্থান, আগের মতোই দুইয়ে আছে আর্জেন্টিনা। তিন ও চার নম্বর পজিশনেও কোনো পরিবর্তন হয়নি। ফ্রান্স ও ইংল্যান্ড আছে আগের অবস্থানেই। পর্তুগালকে জায়গা দিয়ে পাঁচ থেকে ছয়ে নেমে গেছে ব্রাজিল, ছয় থেকে সাতে মরক্কো। 

আট থেকে দশে আগের মতোই আছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মেক্সিকো। দুই ধাপ এগিয়ে সুইজারল্যান্ড উঠেছে ১২ নম্বরে, এক ধাপ পিছিয়ে ১৩ নম্বরে জার্মানি।


আন্তর্জাতিক বিরতিতে চার ম্যাচের সবকটিতে জিতলেও আগের ১৬তম স্থানেই আছে যুক্তরাষ্ট্র। এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে ১৭ নম্বরে থাকা জাপান। র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে রুয়ান্ডার। গত ২৫ সেপ্টেম্বর লাইবেরিয়াকে হারানোর চারদিন পর তারা হারিয়ে দেয় বিশ্বকাপের চমক কেইপ ভার্ডকে। 

 

৯ ধাপ এগিয়ে দলটি উঠেছে ১১৯ নম্বরে। আসিয়ান কাপের ব্যর্থতায় এক ধাপ পিছিয়ে ১৮২ নম্বরে নেমেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সেরা দল ভারত আগের মতো আছে ১৩৮ নম্বরে।

ডিসি/আপ্র/০৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে হাইকোর্টে কঙ্গনা
০৮ অক্টোবর ২০২৬

আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে হাইকোর্টে কঙ্গনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে প্রায়ই তারকাদের বিভিন্ন বিভ্রান্তিকর ও আপ...

সিলেটে নারী ফুটবলের নতুন প্রতিভা খুঁজবেন বাটলার
০৮ অক্টোবর ২০২৬

সিলেটে নারী ফুটবলের নতুন প্রতিভা খুঁজবেন বাটলার

জাতীয় নারী ফুটবল দলের জন্য নতুন দিনের তারকা খুঁজে বের করতে সিলেটে দুই দিনের প্রতিভা অন্বেষণ কর্মসূচি...

অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব মেনেই ঐতিহাসিক সিরিজে ভালো কিছুর আশায় বাংলাদেশ
০৮ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব মেনেই ঐতিহাসিক সিরিজে ভালো কিছুর আশায় বাংলাদেশ

শক্তি-সামর্থ্য, ইতিহাস-পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক ফর্ম- সব কিছুতে অস্ট্রেলিয়ার চেয়ে যোজন যোজন পিছিয়...

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার
০৮ অক্টোবর ২০২৬

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার

অনেক দিন ধরে অনেক কৌতূহলের পর অবশেষে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার একজন প্রার্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই