গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৫০ এএম ২০২৬
জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার
ছবি

ছবি সংগৃহীত

জুভেন্টাসে ইতালিয়ান খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে চান ক্লাবটির প্রধান নির্বাহী জিওভান্নি কার্নেভালি। সেই পরিকল্পনায় ভবিষ্যতের জন্য তরুণ ইতালিয়ানদের দলে ভেড়ানোর চেষ্টা শুরু করেছে তুরিনের ক্লাবটি। 

 

তালিকায় আছেন ব্রেন্টফোর্ডের ডিফেন্ডার মাইকেল কায়োদে ও কালিয়ারির মিডফিল্ডার আলেসান্দ্রো রোমানো। ত্রেন্তো স্পোর্টস ফেস্টিভ্যালে জুভেন্টাসের পরিকল্পনার কথা জানিয়েছেন কার্নেভালি। তার ভাষায়, ‘আমার ভাবনা হলো, জুভেন্টাসে আরও একটু ইতালিয়ান পরিচয় ফিরিয়ে আনা এবং আরও ইতালিয়ান খেলোয়াড় নিয়ে আসা। ভালো ইতালিয়ান খেলোয়াড় পাওয়া এখন সহজ নয়। তবে আমাদের ইচ্ছা আছে তরুণ ও সম্ভাবনাময় খেলোয়াড়দের দলে আনার।’ 

 

এই পরিকল্পনায় অন্যতম লক্ষ্য কায়োদে। জুভেন্টাসের যুব একাডেমিতে বেড়ে ওঠা ২১ বছর বয়সী এই রাইট-ব্যাক পরে ফিওরেন্তিনায় যোগ দেন। ২০২৫ সালের জানুয়ারিতে সেখান থেকে ব্রেন্টফোর্ডে পাড়ি জমান তিনি। এরপর থেকেই তার উন্নতির দিকে নজর রেখে আসছে জুভেন্টাস।


কায়োদেকে আবার তুরিনে ফেরানো অবশ্য সহজ হবে না। 

প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে তার মূল্য বেড়েছে, ফলে তাকে দলে টানতে জুভেন্টাসকে বড় অঙ্কের অর্থ খরচ করতে হতে পারে। মিডফিল্ডেও ইতালিয়ান তরুণদের দিকে নজর জুভেন্টাসের। কালিয়ারির ২০ বছর বয়সী আলেসান্দ্রো রোমানোকে পছন্দ জুভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টর ফেদেরিক মাসারার। 

রোমানোকে রোমায় থাকতেই চিনতেন মাসারা। গত জানুয়ারিতে তাকে স্পেজিয়ায় ধারে পাঠানোর প্রক্রিয়াতেও ভূমিকা ছিল তার। সম্প্রতি ইতালি জাতীয় দলে অভিষেক হয়েছে রোমানোর। এরপর তার প্রতি আগ্রহ বেড়েছে দেশের শীর্ষ ক্লাবগুলোর। 

 

জুভেন্টাসের পাশাপাশি ইন্টার মিলানও তার ওপর নজর রাখছে। কায়োদে ও রোমানো ছাড়াও আরও কয়েকজন ইতালিয়ান তরুণকে পর্যবেক্ষণে রেখেছে জুভেন্টাস। তাদের মধ্যে আছেন ফ্রোসিনোনের গোলরক্ষক লোরেঞ্জো পালমিসানি ও ফরোয়ার্ড আন্তোনিও রাইমোন্দো।

ডিসি/আপ্র/০৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ
০৪ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ

এশিয়ান শ্রেষ্ঠত্বের ১৬ দিনের লড়াই শেষ হলো। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান...

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি
০৪ অক্টোবর ২০২৬

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি

আর স্রেফ একটা ম্যাচ। এরপরেই জাতীয় দলে শেষ হয়ে যাবে লিওনেল মেসির উত্থান-পতনে ভরা নাটকীয় অধ্যায়। সেই ম...

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
০৪ অক্টোবর ২০২৬

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার ক...

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে