গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

শিরোপা জিতে আলকারাজের ইতিহাস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:০০ এএম ২০২৬
শিরোপা জিতে আলকারাজের ইতিহাস
ছবি

কার্লোস আলাকারাজ

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা নোভাক জোকোভিচকে পাত্তাই দিলেন না কার্লোস আলাকারাজ। 

চার সেটের মধ্যে তিনটিতেই জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন তিনি। 

আর এর মাধ্যমে সবচেয়ে কম বয়সী হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড গড়েছেন আলকারাজ। আলকারাজ অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন মাত্র ২২ বছর বয়সে। তাতেই বনে গেছেন সর্বকনিষ্ঠ ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা। 

 

তিনি ভেঙেছেন স্বদেশী রাফায়েল নাদালের রেকর্ডটি। ২৪ বছর বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জিতে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন তিনি।


মেলবোর্ন পার্কে রোববারের ফাইনালে চার সেটের লড়াইয়ে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ ব্যবধানে জোকোভিচকে পরাজিত করেন আলকারাজ। 

 

ম্যাচ পয়েন্ট নিশ্চিত হতেই আবেগে কোর্টে লুটিয়ে পড়েন ২২ বছর বয়সী বিশ্ব নম্বর এক। ম্যাচের শুরুতে অবশ্য অভিজ্ঞ জোকোভিচই ছিলেন নিয়ন্ত্রণে। 

প্রথম সেটে কৌশল আর অভিজ্ঞতায় তরুণ প্রতিপক্ষকে চাপে রাখেন ৩৮ বছর বয়সী সার্বিয়ান। তবে দ্বিতীয় সেট থেকে দৃশ্যপট বদলাতে শুরু করে। 

বেসলাইন থেকে ছন্দ খুঁজে পান আলকারাজ। দীর্ঘ র‌্যালিতে ধৈর্য ও শক্তির মিশেলে ম্যাচের গতি নিজের দিকে ঘুরিয়ে নেন তিনি। তৃতীয় সেটে জোকোভিচের ভুল বাড়তে থাকে। 

সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যান আলকারাজ। চতুর্থ সেটে লড়াই জমে উঠলেও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দৃঢ় থাকেন স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই ইতিহাসের পাতায় নাম লেখান তিনি।


এই জয়ের মাধ্যমে আলকারাজ পুরুষ টেনিসে মাত্র নবম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন—চারটি গ্র্যান্ড স্ল্যামই জয়ের কীর্তি গড়লেন। একই সঙ্গে ভেঙে গেল প্রায় ৮৭ বছরের পুরোনো রেকর্ড। 

এর আগে এত কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির ছিল না। অন্যদিকে জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন আরও পিছিয়ে গেল। ২০২৩ ইউএস ওপেন জয়ের পর থেকে মার্গারেট কোর্টের সঙ্গে যৌথভাবে ২৪ শিরোপায় আটকে আছেন তিনি।

 

ডিসি/আপ্র/০১/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১৭২ রানেই অলআউট বাংলাদেশ
১৪ অক্টোবর ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১৭২ রানেই অলআউট বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। সেখানেও চ্যালেঞ্জ জানানোর মতো সংগ্রহ গড়তে পারলো না বাংলাদেশের মেয়েরা। শারমি...

বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
১৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট। আপাতত দৃষ্টিতে জয়ের পাল্লাটা বাংলাদেশেরই ভারী ছিল।...

পিএসজিতে খেলার স্বপ্ন রোনালদোর!
১৩ অক্টোবর ২০২৬

পিএসজিতে খেলার স্বপ্ন রোনালদোর!

 রিয়াল মাদ্রিদে থাকার সময় পিএসজির জার্সিতে খেলার স্বপ্নের কথা বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এম...

প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি
১৩ অক্টোবর ২০২৬

প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি

দুই দলেরই লিগে সময়টা যাচ্ছে যাচ্ছেতাই। সেখানে তারা জয়ের দেখা পায়নি এখনও। ফেডারেশন কাপেও শুরুটা ছিল স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে