গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

অবসর ভেঙে ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তি করলেন মঈন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৪৮ এএম ২০২৬
অবসর ভেঙে ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তি করলেন মঈন
ছবি

মঈন আলী

ইংলিশ ঘরোয়া ক্রিকেটে অবসর ভেঙে ফিরছেন মঈন আলী। চলতি মৌসুমের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তি করেছেন ইংল্যান্ডের এই অভিজ্ঞ অলরাউন্ডার। ইয়র্কশায়ারে যোগ দেওয়ার মধ্য দিয়ে কাউন্টি ক্রিকেটে এটি হবে মঈন আলীর তৃতীয় অধ্যায়। এর আগে তিনি উরস্টারশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে খেলেছেন। একই সঙ্গে এই সিদ্ধান্তে আবারো দ্য হান্ড্রেডে ফেরার পথ খুলে গেল তার জন্য।

গত মৌসুমে না খেললেও আগামী প্লেয়ার অকশনে নাম লেখাবেন ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার। গত মৌসুমের ভাইটালিটি ব্লাস্ট শেষে ইংলিশ ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মঈন। গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও সরে দাঁড়ান তিনি। ওই সিদ্ধান্তের ফলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সংশোধিত নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নীতির জটিলতা এড়াতে পেরেছিলেন তিনি। নতুন নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি ব্লাস্ট বা দ্য হান্ড্রেডের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিদেশি লিগে খেলতে চাইলে এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসিবি, যা নিয়ে অনেক ফ্রিল্যান্স টি-টোয়েন্টি ক্রিকেটার অসন্তোষ প্রকাশ করেছিলেন।


আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরও মাঠের বাইরে যাননি মঈন। গত গ্রীষ্মে টি-টোয়েন্টি ব্লাস্টে ওয়ারউইকশায়ারের হয়ে আটটি ম্যাচ খেলেন তিনি। এরপর মৌসুমের মাঝপথে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে গ্লোবাল সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে চলে যান। সে কারণে দ্য হান্ড্রেডে আর অংশ নেননি। পাশাপাশি কানাডা সুপার সিক্সটি, আবুধাবি টি-টেন, আইএলটি-টোয়েন্টি এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলেছেন মঈন। সবকিছু ঠিক থাকলে মে মাসে ব্লাস্ট শুরুর আগে পাকিস্তান সুপার লিগেও মাঠে নামার কথা তার। ইয়র্কশায়ারে যোগ দেওয়ার বিষয়ে ক্লাবের বিবৃতিতে মঈন বলেন, ‘টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি দারুণ খুশি।
এটি একটি ঐতিহ্যবাহী ও বড় ক্লাব। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে দলটি যেদিকে এগোচ্ছে, সেই পরিকল্পনাটা দেখে।’

তিনি আরো বলেন, ‘দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। প্রধান কোচ অ্যান্থনি ম্যাকগ্রাথের সঙ্গে কাজ করার সুযোগ এবং দলকে এগিয়ে নিতে সহায়তা করার চ্যালেঞ্জ আমাকে রোমাঞ্চিত করছে।’ হেডিংলিতে খেলার অভিজ্ঞতাও তুলে ধরেন মঈন। তার ভাষায়, ‘হেডিংলিতে খেলতে আমি সব সময়ই ভালোবাসি। উইকেট, পরিবেশ আর সমর্থকদের উপস্থিতি জায়গাটাকে আলাদা করে তোলে। এটা আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ। আমি অভিজ্ঞতা কাজে লাগাতে চাই, ক্রিকেট উপভোগ করতে চাই এবং ইয়র্কশায়ারকে প্রতিদ্বন্দ্বিতায় রাখতে সাহায্য করতে চাই।’ ২০০৭ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা মঈন আলী এখন পর্যন্ত ৪২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই সংস্করণে তার রান ৭ হাজার ৭৯২, গড় ২৩.৬১ এবং স্ট্রাইক রেট ১৩৬.৪৬। বল হাতেও কম যাননি তিনি। ২৭১টি উইকেট নিয়েছেন গড়ে ২৪.৯৭ রানে। ক্যারিয়ারে বিশ্বের ১৭টি ভিন্ন দলের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার।

সানা/মেহেদী/আপ্র/২৮/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে