গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৮ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:১৩ এএম ২০২৬
ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের
ছবি

ছবি সংগৃহীত

নানা অনিশ্চয়তার পর ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শুক্রবার রাতে ফিফা থেকে বাংলাদেশকে খেলার অনুমতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত বাফুফের নির্বাহী কমিটির সভায় সদস্যদের বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি তাবিথ আউয়াল। 

 

আসিয়ান কাপে খেলা নিশ্চিত হওয়ায় নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাফুফে হামজা-জামালদের জন্য অনুশীলন ম্যাচ আয়োজনের যে চেষ্টা চালিয়ে আসছিল, তার আর প্রয়োজন হবে না। আসিয়ান কাপে বাংলাদেশ কমপক্ষে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে অপেক্ষাকৃত শক্তিশালী দলের বিপক্ষে।


ভারতকে নিয়ে হয়েছিল আসিয়ান কাপের ড্র। ভারত ছিল ‘এ’ গ্রুপে মালিেয়শিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার সাথে। ভারত নাম প্রত্যাহার করা বাংলাদেশকে ‘এ’ গ্রুপেই নেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১৪ দেশ নিয়ে দুই বিভাগে হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ খেলবে প্রিমিয়ার ডিভিশনে। 

 

যেখানে ‘বি’ গ্রুপের চার দেশ হচ্ছে-থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। ৬ দেশ নিয়ে হবে চ্যালেঞ্জ ডিভিশনের খেলা। যেখানে আছে-’এ’ গ্রুপে হংকং, মিয়ানমার ও ব্রুনাই এবং ‘বি’ গ্রুপে কম্বোডিয়া, লওস ও পূর্ব তিমুর। বাংলাদেশের সম্ভাব্য ম্যাচ ২৪, ২৭ ও ৩০ সেপ্টেম্বর। 

 

কবে কোন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবেন হামজারা, তা জানা যাবে কয়েক দিনের মধ্যেই।

ডিসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে