গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

পরিকল্পনাহীনতা থেকেই জ্বালানি সংকট, দায় সরকারের: নাহিদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৫৯ এএম ২০২৬
পরিকল্পনাহীনতা থেকেই জ্বালানি সংকট, দায় সরকারের: নাহিদ
ছবি

মো. নাহিদ ইসলাম -ফাইল ছবি

পরিকল্পনাহীনতা ও জ্বালানি ক্রয়ে সিদ্ধান্তহীনতার কারণেই দেশে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, জনগণের সরকারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বিএনপি বাস্তবে ‘অলিগার্কদের সরকার’ গড়ে তুলছে।

বুধবার (১২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপির ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সব ‘কালাকানুন’ বাতিলের প্রতিশ্রুতি ছিল। কিন্তু এখন জ্বালানি আমদানি ও বিদ্যুৎ বিতরণ বেসরকারিকরণের নামে নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি দাবি করেন, বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বাজারজাতের অনুমতি চেয়ে সরকারকে চিঠি দেওয়ার পর ৬ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে মাত্র চার দিনের মধ্যে বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা-২০২৬-এর খসড়া দিতে বলে। এ প্রক্রিয়ার বিরোধিতা করায় বিপিসির চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা কমানোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ২৮ জুলাই অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সেপ্টেম্বর-ডিসেম্বর মেয়াদের জ্বালানি তেল আমদানির আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন করেছে। এতে দরদাতা কমে যাওয়ার পাশাপাশি দাম বাড়তে পারে এবং সিন্ডিকেটের সুযোগ সৃষ্টি হবে।

সরকারের অর্থসংকটের যুক্তিও নাকচ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৬ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ব্যবহারযোগ্য রিজার্ভ প্রায় ৩২ বিলিয়ন ডলার। ১ থেকে ৮ আগস্ট ৯১৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪২ দশমিক ৯ শতাংশ বেশি। তার ভাষায়, “ডলার আছে, নেই ক্রয়ের সময়োপযোগী শিডিউল।”

বর্তমান লোডশেডিং পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ১০ আগস্ট রাত ১টায় ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এর আগে ৯ আগস্ট ৩ হাজার ৬৭১ এবং ৩ আগস্ট ৩ হাজার ৫১২ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল। তার দাবি, ৪১টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। গ্রামাঞ্চলে দিনে ১০ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না বলেও তিনি উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধকে সংকটের একমাত্র কারণ হিসেবে দেখানোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, পিজিসিবির তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর আগেই এপ্রিল মাসে লোডশেডিং পরিস্থিতি নাজুক ছিল। এপ্রিল, জুলাই ও আগস্টে সর্বোচ্চ দৈনিক লোডশেডিং ছিল যথাক্রমে ৪১ হাজার, ৩২ হাজার ও ৫৩ হাজার কিলোওয়াট ঘণ্টা।

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের দুর্ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, ২১ জুলাই এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লাগার পর দৈনিক ৫১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ৫ আগস্ট আংশিক সরবরাহ ফিরে আসে। এ ঘটনার স্বাধীন তদন্ত ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা যাচাইয়ের দাবি জানান তিনি।

সংকট মোকাবিলায় তিনি কয়েকটি তাৎক্ষণিক পদক্ষেপের প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে বেসরকারিকরণের উদ্যোগ স্থগিত করা, আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা ১০ দিন থেকে ৪২ দিনে ফিরিয়ে নেওয়া, বিপিসির ক্রয় শিডিউল দ্রুত অনুমোদন, মহেশখালীর এফএসআরইউ দুর্ঘটনার স্বাধীন তদন্ত, গ্যাস বরাদ্দে তথ্যভিত্তিক অগ্রাধিকার নির্ধারণ এবং ক্যাপাসিটি চার্জের পূর্ণাঙ্গ নিরীক্ষা।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তিনি তৃতীয় ও চতুর্থ এলএনজি টার্মিনাল স্থাপন, সমুদ্র অনুসন্ধানে আন্তর্জাতিক মানের উৎপাদন বণ্টন চুক্তি, বাপেক্সে বিনিয়োগ বৃদ্ধি, বিদেশি প্রযুক্তিগত অংশীদার নেওয়া এবং সৌরবিদ্যুৎ সম্প্রসারণের প্রস্তাব দেন। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ বাস্তবায়নের লক্ষ্য দৃশ্যমান করার আহ্বানও জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, “জ্বালানি খাত জাতীয় নিরাপত্তার প্রশ্ন। সরকারের প্রথম দায়িত্ব জনগণের প্রতি, কোনো ব্যবসায়িক গোষ্ঠীর প্রতি নয়।” তিনি জানান, বিএনপি সরকারের “ভুল, ব্যর্থতা ও অলিগার্ক তোষণের নীতি”র বিরুদ্ধে এনসিপি রাজনৈতিকভাবে অবস্থান নেবে।
সানা/আপ্র/১২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ
০৩ অক্টোবর ২০২৬

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে আমরা...

ফাঁসিও হলেও আওয়ামী লীগ করব: সাবিনা তুহিন
৩০ সেপ্টেম্বর ২০২৬

ফাঁসিও হলেও আওয়ামী লীগ করব: সাবিনা তুহিন

রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজির হওয়ার পর প্রিজনভ্যানে তোলার সময় আওয়ামী লীগ করার কারণে ফাঁসি হলেও দল...

মিরপুরে উচ্ছেদে বিস্মিত শফিকুর রহমান, বললেন সম্পৃক্ত করা যেত
৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে উচ্ছেদে বিস্মিত শফিকুর রহমান, বললেন সম্পৃক্ত করা যেত

রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযান কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির...

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত
২৮ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত

রাজধানীর মিরপুর-১ নম্বরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে