গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার খাবেন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ১১:১৭ এএম ২০২৬
উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার খাবেন
ছবি

ছবি সংগৃহীত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। নিয়ন্ত্রণে না থাকলে এটি হৃদরোগ, স্ট্রোক এবং করোনারি আর্টারি ডিজিজের ঝুঁকি বাড়ায়। তবে বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে ক্ষতিকর এলডিএল (LDL) কোলেস্টেরল কমিয়ে হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখা সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, কোলেস্টেরল নিয়ন্ত্রণে কঠোর ডায়েটের চেয়ে স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস বেশি কার্যকর। বিশেষ করে আঁশসমৃদ্ধ, স্বাস্থ্যকর চর্বিযুক্ত এবং কম প্রক্রিয়াজাত খাবার নিয়মিত খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

দ্রবণীয় আঁশসমৃদ্ধ খাবার এলডিএল কোলেস্টেরল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আঁশ পরিপাকতন্ত্রে কোলেস্টেরলের সঙ্গে যুক্ত হয়ে তা শরীর থেকে বের করে দিতে সহায়তা করে। ওটস, বার্লি, শিম, মসুর ডাল, আপেল ও বিভিন্ন ধরনের বেরিজাতীয় ফলে এ ধরনের আঁশ প্রচুর থাকে।

মৌসুমি ফল ও শাকসবজিও কোলেস্টেরল নিয়ন্ত্রণে উপকারী। এসব খাবারে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশ থাকায় রক্তনালির স্বাস্থ্য ভালো থাকে। পাশাপাশি এগুলোতে স্যাচুরেটেড ফ্যাট ও ক্যালোরির পরিমাণও কম। শাকসবজি, ব্রকলি, গাজর, আপেল ও বিভিন্ন রঙের ফলমূল নিয়মিত খাদ্যতালিকায় রাখা উচিত।

স্বাস্থ্যকর চর্বি গ্রহণও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মাখন বা ঘির পরিবর্তে পরিমিত পরিমাণে সরিষার তেল, চিনাবাদামের তেল, অ্যাভোকাডো ও বিভিন্ন ধরনের বাদাম খাওয়ার পরামর্শ দেন। এসব খাবারে থাকা আনস্যাচুরেটেড ফ্যাট হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে এবং কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

এ ছাড়া বাদাম, বীজ ও তৈলাক্ত মাছও খাদ্যতালিকায় রাখা উপকারী। অন্যদিকে কেক, বিস্কুট, প্রক্রিয়াজাত মাংস, ভাজাপোড়া ও ফাস্টফুডের মতো অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। এসব খাবারে অস্বাস্থ্যকর চর্বি, অতিরিক্ত চিনি ও লবণ থাকায় কোলেস্টেরল বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞদের মতে, কোনো একটি খাবার নয়, বরং প্রতিদিনের সামগ্রিক খাদ্যাভ্যাসই কোলেস্টেরল নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর। তাই শস্যদানা, ডাল, ফল, শাকসবজি, স্বাস্থ্যকর চর্বি, বাদাম, বীজ এবং চর্বিহীন প্রোটিনসমৃদ্ধ সুষম খাদ্য নিয়মিত গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

সূত্র: এইচএন

এসি/আপ্র/০৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দিনে কতবার হাত ধোবেন, জানুন সঠিক নিয়ম
১৪ অক্টোবর ২০২৬

দিনে কতবার হাত ধোবেন, জানুন সঠিক নিয়ম

প্রতিদিন কতবার হাত ধোয়া হয় আপনার? শুধু খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর, নাকি বাইরে থেকে ফিরেও সাবা...

দীর্ঘক্ষণ ফোন ব্যবহারে চোখ জ্বালাপোড়া, কী করবেন
১৪ অক্টোবর ২০২৬

দীর্ঘক্ষণ ফোন ব্যবহারে চোখ জ্বালাপোড়া, কী করবেন

দীর্ঘক্ষণ মুঠোফোনের পর্দার দিকে তাকিয়ে থাকার পর চোখে জ্বালাপোড়া, লালচে ভাব, পানি পড়া কিংবা ঝাপসা দেখ...

শিশুদের ক্যানসারের সাত লক্ষণ, অবহেলা নয় জরুরি
১৪ অক্টোবর ২০২৬

শিশুদের ক্যানসারের সাত লক্ষণ, অবহেলা নয় জরুরি

শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের প...

বিশ্ব মান দিবস আজ, ভেজাল ও ওজনে কারচুপি বন্ধের দাবি
১৪ অক্টোবর ২০২৬

বিশ্ব মান দিবস আজ, ভেজাল ও ওজনে কারচুপি বন্ধের দাবি

খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য ও ওজনে কারচুপির অভিযোগ নতুন নয়। দাম দিয়ে পণ্য কিনেও নিশ্চিন্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে