গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

যেভাবে চিনবেন কেমিক্যাল দিয়ে পাকা কলা

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১১:২০ এএম ২০২৬
যেভাবে চিনবেন কেমিক্যাল দিয়ে পাকা কলা
ছবি

ছবি সংগৃহীত

সারা বছর সহজলভ্য ফলের তালিকায় কলা অন্যতম। পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি৬, ভিটামিন এ ও আয়রনসমৃদ্ধ এই ফল সব বয়সের মানুষের কাছেই জনপ্রিয়। নিয়মিত কলা খেলে শরীর শক্তিশালী থাকে, হজমশক্তি উন্নত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

তবে বিপদ বাড়াচ্ছে বাজারে কেমিক্যাল দিয়ে পাকানো কলা। দ্রুত বাজারজাত করতে অনেক ব্যবসায়ী ক্যালসিয়াম কার্বাইড, ইথারজাতীয় কেমিক্যাল ও তরল ইথাইলিনসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করেন ,যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব রাসায়নিক পাকানোর ফলে কলার ভেতরকার অংশ অনেক সময় কাঁচা থাকে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিকভাবে ধীরে পাকলে কলার ভেতরের এনজাইম সক্রিয় হয় এবং পুষ্টিগুণ পুরোপুরি বিকশিত হয়। প্রাকৃতিকভাবে পাকা কলার স্বাদ, গন্ধ ও রং তাই রাসায়নিক দিয়ে পাকানো কলার চেয়ে একেবারেই আলাদা।

১. রং দেখে শনাক্ত:
প্রাকৃতিকভাবে পাকা কলা হালকা হলুদ ও তার গায়ে ছোট ছোট কালো দাগ থাকে।
অন্যদিকে রাসায়নিক দিয়ে পাকানো কলা খুব উজ্জ্বল, একরঙা হলুদ বা কমলা-হলুদ আভা নিয়ে থাকে এটি অস্বাভাবিক।

২. গন্ধ পরীক্ষা:
প্রাকৃতিক কলার মিষ্টি ও তাজা গন্ধ থাকে। রাসায়নিক দিয়ে পাকানো কলায় সাধারণত কোনো গন্ধ থাকে না, বা থাকে অস্বাভাবিক তীব্র কৃত্রিম গন্ধ।

৩. পানিতে ভাসানোর পরীক্ষা:
কলা পানিতে ফেললে যদি ভেসে থাকে, তবে সেটির ভেতরে বাতাস জমে থাকার কারণে কেমিক্যাল দিয়ে পাকানো হওয়ার সম্ভাবনা বেশি। প্রাকৃতিকভাবে পাকা কলা সাধারণত পানিতে ডুবে যায়।

এসি/আপ্র/০৭/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দুর্গাপূজায় মেকআপ দীর্ঘক্ষণ রাখতে বাড়িতে বানিয়ে নিন সেটিং স্প্রে
১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় মেকআপ দীর্ঘক্ষণ রাখতে বাড়িতে বানিয়ে নিন সেটিং স্প্রে

চলছে দুর্গাপূজা, উৎসবে সবাই সাজতে পছন্দ কররেন। কিন্তু আবহাওয়ার খাম খায়েলির কারণে ঘাম-আর্দ্রতায় মেকআপ...

কালো দুধের নতুন ট্রেন্ড, ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে কতটা কার্যকর?
১৮ অক্টোবর ২০২৬

কালো দুধের নতুন ট্রেন্ড, ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে কতটা কার্যকর?

সাধারণ দুধের বদলে নতুন স্বাদের পানীয় খুঁজছেন? তাহলে চেখে দেখতে পারেন ‘ব্ল্যাক মিল্ক’ বা কালো দুধ। কা...

বিশ্ব ট্রমা দিবস আজ, মানসিক আঘাতের প্রভাব থাকে দীর্ঘদিন
১৭ অক্টোবর ২০২৬

বিশ্ব ট্রমা দিবস আজ, মানসিক আঘাতের প্রভাব থাকে দীর্ঘদিন

সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, সহিংসতা কিংবা নির্যাতনের মতো ঘটনা মানুষের শরীর ও মনে গভীর ক্ষত তৈরি করতে প...

ছোট সাত পরিবর্তনেই আকর্ষণীয় হয়ে উঠবে আপনার ঘর
১৭ অক্টোবর ২০২৬

ছোট সাত পরিবর্তনেই আকর্ষণীয় হয়ে উঠবে আপনার ঘর

ঘরকে নতুন রূপ দিতে বড় ধরনের সংস্কার কিংবা বিপুল অর্থ ব্যয়ের প্রয়োজন নেই। রঙের ব্যবহার, আসবাবপত্রের ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই