গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিশেষ পর্যালোচনা সভা

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ২২:০৮ পিএম, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ২১:১৮ এএম ২০২৬
শ্রীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিশেষ পর্যালোচনা সভা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

গাজীপুরের শ্রীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন জোরদারের লক্ষ্যে এক বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর প্রেসক্লাব মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত এ সভার আয়োজন করে সমাজ ও মানবোন্নয়ন সংস্থা (সমাস)।

শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রত্যাশা পত্রিকা এবং ৭১ টিভির শ্রীপুর প্রতিনিধি আব্দুস সালাম রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমাসের পরিচালক সানোয়ার উদ্দিন ও সংগঠনটির অর্থ সম্পাদক মোতাহার হোসেন। এ সময় বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিক, পেশাজীবী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় শুরুতেই শ্রীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বর্তমান অবস্থা, মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের দুর্বলতা, মূল্যায়ন, বাস্তব চিত্র এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন সমাসের পরিচালক সানোয়ার উদ্দিন। পরে আলোচনায় অংশ নেন স্থানীয় সাংবাদিক ও উপস্থিত বিশিষ্টজনরা।

আলোচনায় বক্তারা বলেন, জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের কার্যক্রম আরো সক্রিয় করে নিয়মিত মনিটরিং ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, পাবলিক স্পেসে দৃশ্যমান “নো স্মোকিং” সাইনেজ বাধ্যতামূলক করা এবং তামাকজাত দ্রব্যের কর কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরো বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়ন না হলে পরোক্ষ ধূমপানসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়বে। প্রশাসনিক প্রতিবেদনে ভিন্ন চিত্র থাকলেও মাঠ পর্যায়ে তামাক সেবনের বাস্তবতা উদ্বেগজনক। তাই স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাহলেই তামাকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য অর্জন সম্ভব হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি রাতুল মন্ডল, এশিয়ান টেলিভিশনের কবির সরকার, গ্লোবাল টিভির সোলাইমান মোহাম্মদ, এনটিভির অনলাইন প্রতিনিধি আব্দুর রউফ রুবেল, সারেজমিন পত্রিকার জুনায়েত আকন্দসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  সানা/আপ্র/৯/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 মিনিট আগে