গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উখিয়ায় পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের হেফজখানার আট শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ১৬:৩০ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:২৮ এএম ২০২৬
উখিয়ায় পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের হেফজখানার আট শিশুর মৃত্যু
ছবি

বুধবার দুপুর ২টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও হেফজখানায় পাহাড়ধসে এ দুর্ঘটনা ঘটে -ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধসে মহিলা মাদ্রাসা ও হেফজখানার আট শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১৪ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও হেফজখানায় এ দুর্ঘটনা ঘটে। টানা ভারী বৃষ্টির মধ্যে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে মাদ্রাসার একটি কক্ষের ওপর পড়ে যায়। এ সময় সেখানে সাত থেকে ১৩ বছর বয়সী শিশুরা কোরআন শিক্ষা নিচ্ছিল।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় জানিয়েছে, পাহাড়ধসে এ পর্যন্ত আট শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলেই এবং চারজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো-রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) ও উমাইসা বিবি (১৩)। এর মধ্যে উম্মে নেজাতুল ও উম্মে সালমা সহোদর বোন। তারা রোহিঙ্গা ক্যাম্প-৩-এর বাসিন্দা। অপর দুই শিশুর বাড়ি ক্যাম্প-৫ এলাকায়। নিহত বাকি চার শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিসের নেতৃত্বে, ক্যাম্পের সিসিসিএম স্বেচ্ছাসেবক, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য এবং বিভিন্ন মানবিক সংস্থার কর্মীদের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রায় চার ঘণ্টার অভিযানে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে। জীবিত উদ্ধার করা শিশুদের ক্যাম্প-৩-এর জিকে হাসপাতাল, ক্যাম্প-৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প-৬-এর আইআরসি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, উদ্ধার অভিযানে আট শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১৪ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি ও কমান্ডিং অফিসার মোহাম্মদ সিরাজ আমিন বলেন, ভারী বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে মাদ্রাসা ও হেফজখানার ওপর পড়ে। ঘটনার সময় সেখানে ২০ জনের বেশি শিশু কোরআন শিক্ষা নিচ্ছিল। খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভারী বৃষ্টির সময় মুহূর্তের মধ্যে পাহাড়ের মাটি ধসে মাদ্রাসার ওপর আছড়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, এপিবিএন সদস্য, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক ও মানবিক সংস্থার কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদ্রাসাটি পাহাড়ের একেবারে কাছে নির্মিত ছিল। দুর্ঘটনার সময় মাদ্রাসার ছুটি হওয়ার আর কয়েক মিনিট বাকি ছিল। ফলে পাহাড়ঘেঁষা কক্ষে থাকা শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে গত সোমবার রাতে ভারী বর্ষণে উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ আটজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে গত তিন দিনে কক্সবাজারে ভারী বর্ষণজনিত পাহাড়ধস ও অন্যান্য দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

সানা/এসি/আপ্র/০৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে