ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রানীগঞ্জ বাজারে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে সিংড়া ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়।
পরে সিংড়া ইউনিয়ন পরিষদে উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব হারেছা বেগমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহাবুবুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মোছা. পিয়ারা বেগম, মোছা. মাহমুদা বেগম, মোছা. আরজিনা আকতার, মোছা. নাজমুন্নাহার লতা, মোছা. সুলতানা বেগম, মোছা. সাবিনা বেগম ও হোসনে আরা বেগমসহ মহিলা দলের নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সানা/আপ্র/১১/৯/২০২৬