গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:৫৪ এএম ২০২৬
ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সালে প্রকাশের পর বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া গানটির এই অর্জন এখনো শ্রোতাদের কাছে এর আবেদন অটুট থাকার প্রমাণ হিসেবে দেখছে কোক স্টুডিও।

এনডিটিভি জানিয়েছে, মাইলফলক অর্জনের খবর ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে কোক স্টুডিও। সেখানে গানটির সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী ও শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে বলা হয়, “প্রতিটি মানুষ যারা প্লে বোতামটি চেপেছেন, গানটির সঙ্গে গলা মিলিয়েছেন এবং পাসুরিকে নিজেদের করে নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।”

আলি শেঠি ও শে গিলের দ্বৈতকণ্ঠে ‘পাসুরি’ প্রকাশিত হয় ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি। ইউটিউবে ১০০ কোটি ভিউয়ে পৌঁছাতে গানটির সময় লেগেছে চার বছর সাত মাসের কিছুটা কম।

প্রকাশের পর থেকেই গানটির জনপ্রিয়তা ছিল বিশ্বজুড়ে। কোক স্টুডিওর ভাষ্য, এত দ্রুত শ্রোতাদের মধ্যে সাড়া ফেলায় এই মাইলফলক অনেকটাই অনুমেয় ছিল। মুক্তির বছরই অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া পাকিস্তানি গান হিসেবে রেকর্ড গড়ে ‘পাসুরি’।

১০০ কোটি ভিউয়ের মাইলফলক উদ্যাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিলও প্রকাশ করেছে কোক স্টুডিও। এতে আলি শেঠি ও শে গিলের পাশাপাশি গানটির সংগীত প্রযোজক জুলফিকার খান, যিনি জুলফি নামে পরিচিত, এবং আব্দুল্লাহ সিদ্দিকীকে ভক্তদের ধন্যবাদ জানাতে দেখা গেছে।

মুক্তির পর পাকিস্তান ও ভারতের পাশাপাশি উপমহাদেশের বাইরেও বহু শিল্পী ‘পাসুরি’র কভার সংস্করণ পরিবেশন করেছেন। গানটি জায়গা করে নেয় মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিরিজ ‘মিস মার্ভাল’-এর সাউন্ডট্র্যাকেও। পাকিস্তানি-আমেরিকান এক কিশোরীর জীবন নিয়ে নির্মিত সিরিজটিতে পাকিস্তানি সংস্কৃতির প্রভাব তুলে ধরতে গানটি ব্যবহার করা হয়।

‘পাসুরি’র জনপ্রিয়তার প্রভাব পড়ে বলিউডেও। গানটির নিজস্ব সংস্করণ বা রিমেক করার উদ্যোগ নেয় ভারতীয় চলচ্চিত্রশিল্প। জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে হিন্দি সংস্করণে তৈরি রিমেকটি প্রকাশের পর ব্যাপক বিতর্কের জন্ম দেয় এবং তীব্র সমালোচনার মুখে পড়ে।
সানা/আপ্র/১১/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’
১০ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’

একসময় ইউটিউবে কোনো একক নাটকের ১০০ কোটি বা এক বিলিয়ন ভিউ পাওয়া ছিল অবিশ্বাস্য কল্পনাকথা। তবে সময় বদলে...

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি অনন্যা ফাতিমা
১০ সেপ্টেম্বর ২০২৬

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি অনন্যা ফাতিমা

 ফ্যাশন মডেল ও হোস্ট অনন্যা ফাতিমা এবার ‘মিস গ্র্যান্ড বাংলাদেশ’ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বাংলা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে