গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

গরমে ক্লান্তি দূর করবে লিচুর আইস টি

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ১৬:২৫ এএম ২০২৬
গরমে ক্লান্তি দূর করবে লিচুর আইস টি
ছবি

ছবি সংগৃহীত

এই গরমে এক গ্লাস আইস টি শরীরকে ঠান্ডা ও সতেজ রাখে। শুধু পিপাসা মেটানোই নয়, আইস টি শরীরকে ভেতর থেকে রিফ্রেশ করে, ক্লান্তি কমায় এবং মনকেও হালকা করে তোলে। দুধ-চা ছাড়াও এখন গ্রিন টি, হারবাল টি, তুলসি বা পুদিনা দিয়ে আইস টি বানানোর ট্রেন্ড বেশ জনপ্রিয়। তবে আপনি কি কখনো লিচুর আইস টি খেয়েছেন? মিষ্টি স্বাদের এই পানীয় গরমের দিনে বেশ আরামদায়ক। খুব সহজেই ঘরেই বানিয়ে নেওয়া যায় দারুণ সুস্বাদু লিচুর আইস টি, যা গরমে শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি ক্লান্তি দূর করবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে লিচুর আইস টি তৈরি করবেন-

উপকরণ
লিচুর টুকরা ১ কাপ
লিচুর রস ১ কাপ
পানি ৩ কাপ
টি-ব্যাগ ২টি
মধু ২ চা চামচ
বরফের টুকরা প্রয়োজনমতো


প্রস্তুত প্রণালি
প্রথমে গরম পানিতে চা পাতা বা টি-ব্যাগ দিয়ে ৫ থেকে ১০ মিনিট ঢেকে রাখুন। যাতে চায়ের রং আর স্বাদ ভালোভাবে বের হয়ে আসে। এরপর চা ছেঁকে নিন। এবং সেটিকে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

এরপর বিচি ছাড়া তাজা লিচু নিয়ে ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে লিচুর জুস বা পিউরি তৈরি করে নিন। একটি গ্লাসে বরফ কুচি দিন। এবার ঠান্ডা করা চা, লিচুর রস এবং মধু মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন।ওপর থেকে আস্ত লিচু, লেবুর টুকরো ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

লিচুর আইস টি আরো সুস্বাদু করতে সবসময় তাজা ও মিষ্টি লিচু ব্যবহার করার চেষ্টা করুন। অতিরিক্ত পাকা বা টক লিচু ব্যবহার করলে স্বাদ ঠিকভাবে আসে না।
চা বেশি গাঢ় করে বানাবেন না। খুব বেশি কড়া চা হলে লিচুর মিষ্টি স্বাদ চাপা পড়ে যেতে পারে। হালকা থেকে মাঝারি ফ্লেভারের চা আইস টির জন্য সবচেয়ে ভালো।
চা গরম থাকা অবস্থায় বরফ দেবেন না। এতে বরফ দ্রুত গলে গিয়ে পানীয়ের স্বাদ হালকা হয়ে যেতে পারে। তাই আগে চা পুরোপুরি ঠান্ডা করে নেওয়া ভালো।
পরিবেশনের ঠিক আগে বরফ দিন। আগে থেকে বরফ মিশিয়ে রাখলে আইস টি পাতলা হয়ে যেতে পারে।

আরো আকর্ষণীয় দেখাতে গ্লাসের ভেতরে ছোট ছোট লিচুর টুকরো ব্যবহার করতে পারেন। এতে খেতেও ভালো লাগে এবং দেখতে আরো সুন্দর লাগে।

এসি/আপ্র/১৮/০৫/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

দিনে কতবার হাত ধোবেন, জানুন সঠিক নিয়ম
১৪ অক্টোবর ২০২৬

দিনে কতবার হাত ধোবেন, জানুন সঠিক নিয়ম

প্রতিদিন কতবার হাত ধোয়া হয় আপনার? শুধু খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর, নাকি বাইরে থেকে ফিরেও সাবা...

দীর্ঘক্ষণ ফোন ব্যবহারে চোখ জ্বালাপোড়া, কী করবেন
১৪ অক্টোবর ২০২৬

দীর্ঘক্ষণ ফোন ব্যবহারে চোখ জ্বালাপোড়া, কী করবেন

দীর্ঘক্ষণ মুঠোফোনের পর্দার দিকে তাকিয়ে থাকার পর চোখে জ্বালাপোড়া, লালচে ভাব, পানি পড়া কিংবা ঝাপসা দেখ...

শিশুদের ক্যানসারের সাত লক্ষণ, অবহেলা নয় জরুরি
১৪ অক্টোবর ২০২৬

শিশুদের ক্যানসারের সাত লক্ষণ, অবহেলা নয় জরুরি

শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের প...

বিশ্ব মান দিবস আজ, ভেজাল ও ওজনে কারচুপি বন্ধের দাবি
১৪ অক্টোবর ২০২৬

বিশ্ব মান দিবস আজ, ভেজাল ও ওজনে কারচুপি বন্ধের দাবি

খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য ও ওজনে কারচুপির অভিযোগ নতুন নয়। দাম দিয়ে পণ্য কিনেও নিশ্চিন্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে