গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

ডেঙ্গু জ্বরে প্লাটিলেট কমে যাওয়ার কারণ ও প্রতিকার

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১০ এএম ২০২৬
ডেঙ্গু জ্বরে প্লাটিলেট কমে যাওয়ার কারণ ও প্রতিকার
ছবি

ছবি সংগৃহীত

ডেঙ্গু হলে জ্বর, মাথাব্যথা, শরীরব্যথার পাশাপাশি রক্ত পরীক্ষায় সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে রোগী ও স্বজনদের উদ্বেগ দেখা যায়, তা হলো প্লাটিলেট কমে যাওয়া। অনেকের ধারণা, প্লাটিলেট কমলেই ডেঙ্গু ভয়াবহ হয়ে গেছে। কিন্তু বিষয়টি এতা সরল নয়। ডেঙ্গুর সময় শরীরে একাধিক পরিবর্তন ঘটে। আর এরই একটি ফল হলো রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়া। প্লাটিলেটের সংখ্যা কত, তার সঙ্গে রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা ও বিপদের লক্ষণও চিকিৎসকেরা বিবেচনা করেন।

ডেঙ্গু ভাইরাস শরীরে ঢোকার পর কী ঘটে: ডেঙ্গু ভাইরাস মূলত সংক্রমিত এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। সংক্রমণের পর সাধারণত কয়েকদিনের মধ্যে জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, বমি বমি ভাব কিংবা ত্বকে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিতে পারে। অধিকাংশ রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তবে কিছু ক্ষেত্রে রোগটি গুরুতর পর্যায়ে যেতে পারে। ডেঙ্গুর অসুস্থতার সময়কে সাধারণভাবে জ্বরের পর্যায়, সংকটকাল এবং সুস্থ হওয়ার পর্যায়- এই তিন ভাগে দেখা হয়। বিশেষ করে জ্বর কমে যাওয়ার সময়টিই গুরুত্বপূর্ণ। কারণ তখন কিছু রোগীর শরীরে রক্তনালির ভেতর থেকে তরল বেরিয়ে যাওয়ার মতো জটিলতা শুরু হতে পারে।

প্লাটিলেট কেন কমে যায়: প্লাটিলেট হলো রক্তের এমন এক ধরনের কণিকা- যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডেঙ্গু সংক্রমণের সময় রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী এর সঙ্গে অস্থিমজ্জায় রক্তকণিকা তৈরির ওপর ভাইরাসের প্রভাব, প্লাটিলেটের দ্রুত নষ্ট হওয়া এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়ার মতো একাধিক প্রক্রিয়া জড়িত। ডেঙ্গুতে শুধু প্লাটিলেট কমে যাওয়াই নয়, শ্বেত রক্তকণিকার সংখ্যাও কমতে পারে। রোগের সংকটকালে দ্রুত প্লাটিলেট কমার সঙ্গে রক্তের ঘনত্ব বাড়তে থাকলে তা রক্তনালি থেকে তরল বেরিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

প্লাটিলেট কমলেই কি রক্তপাত হবে: প্লাটিলেটের সংখ্যা কমে গেলেই রোগীর রক্তপাত হবে- এমনটা ধরে নেওয়া যায় নয়। ডেঙ্গুর গুরুতরতা নির্ধারণে চিকিৎসকরা রোগীর শারীরিক অবস্থা, রক্তপাত, রক্তের অন্যান্য পরিবর্তন এবং রক্তনালি থেকে তরল বেরিয়ে যাওয়ার লক্ষণসহ বিভিন্ন বিষয় একসঙ্গে বিবেচনা করেন; বরং রোগীর জ্বর কমে যাওয়ার পর পেটে তীব্র ব্যথা, বারবার বমি, নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া, বমি বা পায়খানায় রক্ত, অতিরিক্ত দুর্বলতা কিংবা অস্থিরতার মতো লক্ষণ দেখা দিলে তা বেশি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। এসব লক্ষণ গুরুতর ডেঙ্গুর সতর্কতা সংকেত হতে পারে।

জ্বর কমে গেলে কেন বাড়তি সতর্কতা: ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর কমে যাওয়াকে সব সময় পুরোপুরি সুস্থ হওয়ার লক্ষণ হিসাবে দেখা যায় না। অনেক রোগীর ক্ষেত্রে জ্বর চলে যাওয়ার পরের এক থেকে দুই দিনেই গুরুতর ডেঙ্গুর সতর্কতা সংকেত দেখা দিতে পারে। সংকটকালে রক্তনালি থেকে তরল বেরিয়ে গেলে রক্তচাপ কমে গিয়ে শারীরিক বিপর্যয় তৈরি হতে পারে। তাই জ্বর কমে যাওয়ার পর রোগীর শারীরিক অবস্থার দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন; বিশেষ করে পেটে তীব্র ব্যথা, বারবার বমি, রক্তপাত, অস্বাভাবিক ঘুমঘুম ভাব বা অস্থিরতা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

প্লাটিলেট আবার কীভাবে বাড়ে: ডেঙ্গুর সংকটকাল পার হয়ে রোগী সুস্থ হওয়ার পর্যায়ে গেলে শরীর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে। তখন শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির পর প্লাটিলেটের সংখ্যাও সাধারণত পুনরায় বাড়তে থাকে। তাই শুধু একটি পরীক্ষার ফল দেখে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় রক্ত পরীক্ষা ও শারীরিক পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। ডেঙ্গুর জন্য নির্দিষ্ট কোনও ভাইরাসনাশক ওষুধ নেই। চিকিৎসার মূল লক্ষ্য হলো রোগীর উপসর্গ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত তরল নিশ্চিত করা এবং গুরুতর হওয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা দেওয়া।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডেঙ্গুতে শুধু প্লাটিলেটের সংখ্যা নয়; রোগীর সামগ্রিক অবস্থা দেখতে হবে। বিশেষ করে জ্বর কমার পরও যদি তীব্র পেটব্যথা, বারবার বমি বা রক্তপাতের মতো সতর্কতা সংকেত দেখা দেয়; তাহলে দেরি না করে হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেতে হবে।

সূত্র: ডব্লিউএইচও

কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

৩০ সেকেন্ডে দুশ্চিন্তা কমানোর ৫ সহজ উপায়
০৪ অক্টোবর ২০২৬

৩০ সেকেন্ডে দুশ্চিন্তা কমানোর ৫ সহজ উপায়

সংসার ও কর্মক্ষেত্রের নানা টানাপোড়েনে দিন দিন বাড়ছে মানসিক অস্থিরতা ও অযথা উদ্বেগ। এর প্রভাব পড়ছে স্...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয় মানুষকে দিন চমক
০৩ অক্টোবর ২০২৬

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয় মানুষকে দিন চমক

প্রেমের সম্পর্কে প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য নানা বিশেষ দিন পালিত হয়। তেমনই একটি দ...

সন্তানের প্রথম বিদ্যালয় পরিবার, ঘরেই হোক নৈতিক শিক্ষার পাঠ
০৩ অক্টোবর ২০২৬

সন্তানের প্রথম বিদ্যালয় পরিবার, ঘরেই হোক নৈতিক শিক্ষার পাঠ

শিশুর প্রথম বিদ্যালয় তার পরিবার, আর প্রথম শিক্ষক মা-বাবা। জন্মের পর থেকেই শিশু তার চারপাশের পরিবেশ,...

কফি পান করার ৫ উপকারিতা
০১ অক্টোবর ২০২৬

কফি পান করার ৫ উপকারিতা

বিশ্বজুড়ে কফি অত্যন্ত জনপ্রিয় পানীয়, যা আমাদের মনোযোগ তীক্ষ্ণ করতে এবং শক্তি বাড়াতে সাহায্য করার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে