গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

মেনু

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৪৯ এএম ২০২৬
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি
ছবি

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় গ্রেফতার আল-নূর মোহাম্মদ আয়াসসহ দুই আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত -ছবি সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় গ্রেফতার রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল-নূর মোহাম্মদ আয়াস ও মারজিয়া খন্দকারের (রিমি) জামিন আবেদনের শুনানি চলাকালে আদালতকক্ষে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান। পরে পরিস্থিতি শান্ত হলে এজলাসে ফিরে তিনি দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১০ অক্টোবর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার অভিযোগে আয়াসসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিদ্বেষ ছড়ানো ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করা হয়। পরদিন আদালত আয়াসসহ দুজনের তিন দিন এবং অপর দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে বুধবার আয়াস ও মারজিয়া খন্দকারকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুল গাফফার হিমেল তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের নাম-ঠিকানা যাচাইয়ের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে রাখা প্রয়োজন।

অন্যদিকে, আসামিদের জামিন চেয়ে আবেদন করেন তাঁদের আইনজীবীরা। শুনানিতে আইনজীবী মনির হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আয়াস অসুস্থ এবং মারজিয়ার একটি সন্তান রয়েছে। এসব বিবেচনায় তাঁদের জামিন দেওয়া উচিত।

মনির হোসেন আরো বলেন, আসামিরা মূলত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দিতে চেয়েছিলেন। দেয়ালে ভারতীয় শিল্পীদের ছবি থাকায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন এবং দেশের শিল্পীদের পক্ষে অবস্থান নেন।

এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, আসামিরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কেন কালি দেওয়া হলো, সেই প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, এর উদ্দেশ্য হিন্দু সম্প্রদায়ের মানুষকে উসকে দেওয়া এবং পরিস্থিতি অস্থিতিশীল করা। তিনি আসামিদের বক্তব্য ও আচরণের সমালোচনা করেন। আদালতে উপস্থিত ব্যক্তিদের জামায়াতের লোক ও আইনজীবী বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আসামিপক্ষের একজন আইনজীবী উচ্চ স্বরে প্রতিবাদ জানালে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিচারকের সামনেই তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে আসামিপক্ষের আইনজীবী আল মহসিন তৌহিদের শার্টের বোতাম ছিঁড়ে যায়।

ঘটনা দেখে বিকেল ৪টা ৩৭ মিনিটে বিচারক এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী ও আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন পরিস্থিতি শান্ত করেন। বিকেল ৪টা ৪২ মিনিটে বিচারক এজলাসে ফিরে আয়াস ও মারজিয়া খন্দকারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 
সানা/আপ্র/১৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লার পাঁচ দিনের রিমান্ড
২৯ নভেম্বর ২০২৬

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লার পাঁচ দিনের রিমান্ড

রাজধানীর বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় পুলিশের বিশেষ শাখার...

পুলিশের আট ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
২৮ নভেম্বর ২০২৬

পুলিশের আট ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছ...

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
২৭ নভেম্বর ২০২৬

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়া...

আদালতপাড়ায় আবারো ককটেল বিস্ফোরণ, আইনজীবী হাসপাতালে
২৬ নভেম্বর ২০২৬

আদালতপাড়ায় আবারো ককটেল বিস্ফোরণ, আইনজীবী হাসপাতালে

রাজধানীর আদালতপাড়ায় আবারো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার চিফ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে