গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

যুক্তরাজ্যে সড়কে ব্রিটিশ-বাংলাদেশি তরুণসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৯ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০১:২৩ এএম ২০২৬
যুক্তরাজ্যে সড়কে ব্রিটিশ-বাংলাদেশি তরুণসহ নিহত ৪
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে সড়ক দুর্ঘটনায় এক ব্রিটিশ-বাংলাদেশিসহ তিন তরুণ এবং একজন প্রবীণ ট্যাক্সিচালক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বোল্টনের উইগান রোডে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি লাল রঙের সিট লিওন গাড়ি ও সিট্রয়েন সি-৪ মডেলের একটি ট্যাক্সির মধ্যে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতা এতই বেশি ছিল যে দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বোল্টন কাউন্সিল অব মস্ক (বিসিওএম) নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন, মোহাম্মদ জিবরায়েল মুখতার, ফারহান প্যাটেল এবং মুহাম্মদ দানিয়াল আসগর আলী। তাদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। নিহত অপর ব্যক্তি হলেন ট্যাক্সিচালক মোসরাব আলী, তার বয়স ৫০-এর কোঠায়।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিট ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, উইগান রোডের সিসিটিভি ফুটেজে ভয়াবহ সংঘর্ষের দৃশ্য ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শী বা কারো কাছে ড্যাশক্যাম ফুটেজ থাকলে তা পুলিশকে সরবরাহ করার অনুরোধ জানানো হয়েছে।

বোল্টন কাউন্সিলের কাউন্সিলর আইয়ুব প্যাটেল এই ঘটনাকে পুরো কমিউনিটির জন্য এক বিশাল ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এসি/আপ্র/১২/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে ভারতের তরুণেরা
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে ভারতের তরুণেরা

ভারতে চলমান তরুণ প্রজন্মের আন্দোলন বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতে...

স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দাপট, উদ্বেগ ইউনিসেফের
১৪ অক্টোবর ২০২৬

স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দাপট, উদ্বেগ ইউনিসেফের

বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন এলাকার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্...

মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা
১৪ অক্টোবর ২০২৬

মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কলকাতার কালীঘাটের বাড়ির সামনে তার ওপর ছুরি নিয়ে আক্...

কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সিঙ্গাপুরের অর্থনীতিতে বাজিমাত
১৪ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সিঙ্গাপুরের অর্থনীতিতে বাজিমাত

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে