গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

টানা আধা ঘণ্টা বসে থাকলে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩২ পিএম, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১০:২৫ এএম ২০২৬
টানা আধা ঘণ্টা বসে থাকলে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির শঙ্কা
ছবি

একটানা বসে থাকার সময় কমিয়ে শারীরিক পরিশ্রমের অভ্যাস করলে বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব -ছবি ম্যাগনিফিক

একটানা দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে বলে নতুন এক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। গবেষকদের মতে, প্রতিদিন অন্তত প্রতি আধা ঘণ্টা পরপর উঠে দাঁড়ানো, অল্প হাঁটা কিংবা হালকা শারীরিক কাজকর্মের মাধ্যমে এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, এক দশকের বেশি সময় ধরে ৯১ হাজারেরও বেশি মানুষের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, জেগে থাকা অবস্থায় টানা ৩০ মিনিটের বেশি সময় বসে বা শুয়ে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বেড়ে যেতে পারে।

গবেষণার প্রধান গবেষক, যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ড. ফ্রেডরিক হো বলেন, একনাগাড়ে ৩০ মিনিটের বেশি সময় বসে থাকার সঙ্গে ক্যান্সারের উচ্চ ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে। তবে মাঝেমধ্যে উঠে হাঁটা বা হালকা নড়াচড়া করার মতো সহজ অভ্যাস এই ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

তিনি বলেন, প্রচলিত স্বাস্থ্য নির্দেশিকাগুলোতে সাধারণত মাঝারি বা উচ্চমাত্রার ব্যায়ামের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এই গবেষণা দেখাচ্ছে, হালকা নড়াচড়াও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং একটানা বসে থাকার অভ্যাস ভাঙতে ব্যক্তিভিত্তিক পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও এ গবেষণা সহায়ক হতে পারে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী প্লস মেডিসিন-এ।

গবেষকরা জানান, দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয়ভাবে বসে বা শুয়ে থাকার সঙ্গে হৃদ্রোগ ও কিছু ধরনের ক্যান্সারের সম্পর্ক আগে থেকেই জানা ছিল। তবে মানুষ কীভাবে এই নিষ্ক্রিয় সময় কাটায় এবং সেটি স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়ে এত বড় পরিসরে আগে বিশ্লেষণ করা হয়নি।

এ গবেষণায় যুক্তরাজ্যের ইউকে বায়োব্যাংক-এর ৯১ হাজারের বেশি অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। তারা বিশেষ ট্র্যাকিং যন্ত্র ব্যবহার করেছিলেন, যার মাধ্যমে তাদের দৈনন্দিন শারীরিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হয়। প্রায় ১২ বছর ধরে তাদের ওপর নজরদারি চালানোর পর গবেষকরা দেখতে পান, প্রতিদিন টানা ৩০ মিনিটের বেশি সময় নিষ্ক্রিয় থাকলে ক্যান্সারের ঝুঁকির সঙ্গে তার সম্পর্ক রয়েছে।

গবেষণায় আরো দেখা গেছে, প্রতিদিন দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার পরিমাণ প্রতি ঘণ্টা বাড়লে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

তবে আশাব্যঞ্জক বিষয় হলো, এই নিষ্ক্রিয় সময়ের কিছু অংশ যদি হালকা শারীরিক কাজে ব্যয় করা যায়, তাহলে ঝুঁকি কমানো সম্ভব। উদাহরণ হিসেবে গবেষকরা বলেছেন, প্রতিদিন এক ঘণ্টা কম বসে থেকে কাপড় ইস্ত্রি করা, থালাবাসন ধোয়া বা ধীরে হাঁটার মতো হালকা কাজ করলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি প্রায় ১২ শতাংশ পর্যন্ত কমতে পারে।

এ ছাড়া প্রতিদিন ৩০ মিনিটের নিষ্ক্রিয় সময়ের পরিবর্তে স্বাভাবিক গতিতে হাঁটার মতো মাঝারি মাত্রার শারীরিক কর্মকাণ্ড করলে ঝুঁকি প্রায় ৮ শতাংশ কমতে পারে। আর মাত্র ৫ মিনিটের নিষ্ক্রিয় সময়ের বদলে ৫ মিনিট উচ্চমাত্রার ব্যায়াম করলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি প্রায় ২২ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এটি একটি পর্যবেক্ষণভিত্তিক গবেষণা। ফলে একটানা বসে থাকার কারণে সরাসরি ক্যান্সার হয়-এমন সিদ্ধান্ত নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়।

গবেষণার সঙ্গে সম্পৃক্ত নন এমন ওপেন ইউনিভার্সিটির ফলিত পরিসংখ্যান বিভাগের ইমেরিটাস অধ্যাপক কেভিন ম্যাককনওয়ে বলেন, গবেষণার ফলাফল গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি নিশ্চিত করতে আরো বিস্তৃত ও গভীর গবেষণা প্রয়োজন। সূত্র: গার্ডিয়ান, প্লস মেডিসিন
সানা/ডিসি/আপ্র/১১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হিমালয় রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান নেপালের
৩০ আগস্ট ২০২৬

হিমালয় রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান নেপালের

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক বিপর্যয়ের পর হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষা এবং জলবায়ু...

নেপাল-তিব্বতে হড়পা বানে নিহত ৬৩৩, নিখোঁজ আড়াই হাজার
২৯ আগস্ট ২০২৬

নেপাল-তিব্বতে হড়পা বানে নিহত ৬৩৩, নিখোঁজ আড়াই হাজার

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া জেলা এবং সীমান্তের ওপারে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের...

চীনের সঙ্গে মহাকাশ প্রতিযোগিতায় ট্রাম্পের নতুন একাডেমি
২৯ আগস্ট ২০২৬

চীনের সঙ্গে মহাকাশ প্রতিযোগিতায় ট্রাম্পের নতুন একাডেমি

চীনের সঙ্গে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে প্রতিযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে একটি নতুন...

৯/১১ মামলায় খালিদের এফবিআইয়ের কাছে স্বীকারোক্তি বাতিল
২৯ আগস্ট ২০২৬

৯/১১ মামলায় খালিদের এফবিআইয়ের কাছে স্বীকারোক্তি বাতিল

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে