গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

মেনু

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১১ পিএম, ২৭ মে ২০২৬ | আপডেট: ০৬:২৬ এএম ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানের ঝিলাম জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৪.৮ মাত্রার ভূমিকম্পটি সন্ধ্যা ৭টা ৬ মিনিটে অনুভূত হয়।

মঙ্গলবার (২৬ মে)  দেশটির আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়।

কম্পনের গভীরতা ছিল ১২ কিলোমিটার এবং এর উৎপত্তিস্থল ছিল ঝিলামের দক্ষিণ-পশ্চিমে ৫৮ কিলোমিটার দূরে। সন্ধ্যায় অনুভূত এই ভূমিকম্পে অন্তত একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ভূমিকম্পে বেশ কয়েকটি বা ড়িঘ রও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ঝিলামের ডেপুটি কমিশনার মির রেজা ওজজেন জানান, ভূমিকম্পটি পিন্ড দাদান খান তেহসিলের জালালপুর শরিফ এলাকায় অনুভূত হয়। এতে অন্তত ১০টি বা ড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ, উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এলাকায় আরও অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে বলেও জানান তিনি।

পিন্ড দাদান খানের সহকারী কমিশনার আয়েশা শাফকাত জানান, আহতদের জালালপুর শরিফের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত আটজনকে পরে ঝিলাম জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এর আগে ঝিলাম জেলা জরুরি কর্মকর্তা ফারহান মির্জা বলেন, সন্ধ্যা ৭টা ৯ মিনিটে রেসকিউ ১১২২ একটি জরুরি ফোনকল পায়। সেখানে জানানো হয়, ভূমিকম্পে একটি বা ড়ির প্রথম তলা ধসে পড়ে এবং কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, পিন্ড দাদান খানের সাঘারপুর, দরিয়ালা জলিপ, হারানপুর ও জৈতিপুর এলাকাতেও অনুভূত হয়েছে কম্পন। এর আগে গত ৪ মে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতেও ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পনের মাত্রা ছিল ৫.২। এছাড়া গত ৩ এপ্রিল ৬.১ মাত্রার আরেকটি ভূমিকম্পে পাকিস্তানের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।

সূত্র: ডন

এসি/আপ্র/২৭/০৫/২০২৬

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর
২৯ নভেম্বর ২০২৬

আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর

ইসরায়েলে ক্ষমতা ধরে রাখার চাপে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি...

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান
২৯ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশট...

ভারতে মন্দিরযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
২৯ নভেম্বর ২০২৬

ভারতে মন্দিরযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ভারতের ঝাড়খণ্ডের রামগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। ন...

ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ইউরোপের আট দেশ
২৯ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ইউরোপের আট দেশ

ফিলিস্তিনে আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি আহ্বা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে