গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

যুক্তরাজ্যসহ ৫ দেশের দাবি

নাভালনিকে ‘বিষাক্ত প্রজাতির ব্যাঙের বিষ’ দিয়ে হত্যা করেছিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৩৯ এএম ২০২৬
নাভালনিকে ‘বিষাক্ত প্রজাতির ব্যাঙের বিষ’ দিয়ে হত্যা করেছিল রাশিয়া
ছবি

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে একধরনের বিষাক্ত প্রজাতির ব্যাঙের বিষ দিয়ে হত্যা করা হয়েছিল বলে দাবি করেছে যুক্তরাজ্যসহ পাঁচ ইউরোপীয় দেশ -ফাইল ছবি

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে একধরনের বিষাক্ত প্রজাতির ব্যাঙের বিষ দিয়ে হত্যা করা হয়েছিল বলে দাবি করেছে যুক্তরাজ্যসহ পাঁচ ইউরোপীয় দেশ। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন দাবি করেছে তারা। খবর বিবিসির। 


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন কট্টর সমালোচক ছিলেন নাভালনি। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার একটি কারাগারে নির্জন প্রকোষ্ঠে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। 


রুশ কর্তৃপক্ষ তখন বলেছিল, কারাগারে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে নাভালনির। তবে পরিবার ও সমর্থকেরা অভিযোগ করেন, কারাগারে নাভালনিকে হত্যা করা হয়েছে। নাভালনির দেহে পাওয়া উপাদানের নমুনা বিশ্লেষণ করে এবার যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস ওই ঘটনার জন্য ক্রেমলিনকে দায়ী করেছে।

গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, ‘রাশিয়ায় বন্দী অবস্থায় নাভালনির ওপর এ বিষ প্রয়োগ করার প্রয়োজনীয় সামর্থ্য, উদ্দেশ্য ও সুযোগ-সব শুধু রুশ সরকারেরই ছিল।’ রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস–এর প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো এ বক্তব্যকে ‘একটি তথ্যগত প্রচারণা’ হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে। 

 

তবে কুপার বলেছেন, ‘এপিবাটিডিন’ নামে পরিচিত এ বিষ নাভালনির দেহে কীভাবে পাওয়া গেল, তার কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা রাশিয়া দিতে পারেনি। মিউনিখ সম্মেলনে কুপারের বক্তব্যের পাশাপাশি যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস যৌথভাবে এ–সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে। সম্মেলন চলাকালে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনির সঙ্গেও সাক্ষাৎ করেছেন কুপার।


অনুষ্ঠানে কুপার বলেন, ‘রাশিয়া নাভালনিকে একটি হুমকি হিসেবে বিবেচনা করত।’ তিনি বলেন, ‘এ ধরনের বিষ ব্যবহার করে রাশিয়ার সরকার দেখিয়ে দিয়েছে, তাদের হাতে কতটা নিকৃষ্ট হাতিয়ার রয়েছে এবং রাজনৈতিক বিরোধিতাকে তারা কতটা ভয় পায়।’


যৌথ বিবৃতিতে মিত্র দেশগুলো বলেছে, ‘বন্দী অবস্থায় নাভালনির মৃত্যুর জন্য আমরা রাশিয়াকেই দায়ী করছি।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘এপিবাটিডিন সাধারণত দক্ষিণ আমেরিকার বুনো পরিবেশে থাকা বিষাক্ত প্রজাতির ব্যাঙের (ডার্ট ফ্রগ) শরীরে পাওয়া যায়। খাঁচায় বন্দী ডার্ট ফ্রগ এ বিষ উৎপাদন করে না এবং রাশিয়ায় এটি প্রাকৃতিকভাবে পাওয়া যায় না।’ এর আগে ২০২০ সালেও নাভালনিকে নোভিচক নার্ভ এজেন্ট (রুশ বিজ্ঞানীদের উদ্ভাবন করা একধরনের রাসায়নিক বিষ; যা ধীরে ধীরে মানুষের মৃত্যু ঘটায়) প্রয়োগ করা হয়েছিল। এর চিকিৎসার জন্য তিনি জার্মানিতে যান। পরে রাশিয়ায় ফিরে আসার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে তাঁকে গ্রেফতার করা হয়।


অত্যন্ত বিরল বিষ: যুক্তরাজ্য ও তাদের ইউরোপীয় মিত্রদের দাবি, অ্যালেক্সি নাভালনিকে হত্যায় যে বিষ ব্যবহার করা হয়েছে, সেটি ‘এপিবাটিডিন’। এ বিষ প্রথম পাওয়া যায় দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে স্থানীয় একধরনের বিষাক্ত ব্যাঙে।

 

এপিবাটিডিন ব্যথানাশক হিসেবে ও ফুসফুসের প্রদাহজনিত তীব্র ব্যথার উপশমে ব্যবহারযোগ্য কি না, তা নিয়ে আগে গবেষণা হয়েছিল। কিন্তু এটি এতই বিষাক্ত যে চিকিৎসাক্ষেত্রে ব্যবহার করার জন্য একে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টক্সিকোলজি বিশেষজ্ঞ জিল জনসন বলেন, এটি ‘মরফিনের চেয়ে ২০০ গুণ শক্তিশালী।’

 

 তিনি বলেছেন, এ বিষ পেশির খিঁচুনি ও পক্ষাঘাত, হৃৎস্পন্দন ধীর হয়ে যাওয়া, শ্বাসযন্ত্র বিকল হওয়া এবং শেষ পর্যন্ত মৃত্যুর মতো কারণ হতে পারে। জনসনের ভাষায়, এটি অত্যন্ত বিরল স্নায়ুবিষ। শুধু একটি নির্দিষ্ট বন্য ব্যাঙের প্রজাতিতে অতি অল্প পরিমাণে এ বিষ পাওয়া যায়। তাও তখনই এটা হয়, যখন ব্যাঙটি নির্দিষ্ট ধরনের খাদ্য গ্রহণ করে।
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে ভারতের তরুণেরা
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে ভারতের তরুণেরা

ভারতে চলমান তরুণ প্রজন্মের আন্দোলন বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতে...

স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দাপট, উদ্বেগ ইউনিসেফের
১৪ অক্টোবর ২০২৬

স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দাপট, উদ্বেগ ইউনিসেফের

বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন এলাকার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্...

মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা
১৪ অক্টোবর ২০২৬

মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কলকাতার কালীঘাটের বাড়ির সামনে তার ওপর ছুরি নিয়ে আক্...

কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সিঙ্গাপুরের অর্থনীতিতে বাজিমাত
১৪ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সিঙ্গাপুরের অর্থনীতিতে বাজিমাত

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে