গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

ঐতিহাসিক চন্দ্র অভিযান শেষে ফিরে আসছেন নভোচারীরা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯ পিএম, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৪৮ এএম ২০২৬
ঐতিহাসিক চন্দ্র অভিযান শেষে ফিরে আসছেন নভোচারীরা
ছবি

ঐতিহাসিক চন্দ্র অভিযান শেষে ফিরে আসছেন নভোচারীরা

মহাকাশে রেকর্ড গড়া ঐতিহাসিক চন্দ্রাভিযান সম্পন্ন করে আর্টেমিস-২ মিশনের চার নভোচারী এখন পৃথিবীর পথে ফিরছেন। তাঁদের এই প্রত্যাবর্তন যাত্রা সম্পন্ন হতে প্রায় চার দিন সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহাকাশ সংস্থা।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টা ৭ মিনিটের দিকে ওরিয়ন মহাকাশযান প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবতরণ করবে। অবতরণের পরপরই হেলিকপ্টারের মাধ্যমে নভোচারীদের উদ্ধার করে কাছাকাছি থাকা মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে নেওয়া হবে। সেখানে তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে এবং পরে স্থলভাগে স্থানান্তর করা হবে।

গত ১ এপ্রিল কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে ‘ওরিয়ন’ ক্যাপসুলে চড়ে যাত্রা শুরু করেন চার নভোচারী-রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। চাঁদের পেছন দিক দিয়ে অতিক্রমের সময় তাঁদের মহাকাশযান পৃথিবী থেকে সর্বোচ্চ প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার দূরত্বে পৌঁছে নতুন রেকর্ড স্থাপন করে।

এর মাধ্যমে ১৯৭০ সালের অ্যাপোলো–১৩ অভিযানের প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরত্বের পুরনো রেকর্ড অতিক্রম হয়, যা এতদিন মানব মহাকাশযাত্রার সর্বোচ্চ দূরত্ব হিসেবে বিবেচিত ছিল।

অভিযানের গুরুত্বপূর্ণ পর্যায়ে চাঁদের উল্টো পিঠে অবস্থানকালে নভোচারীরা আগে কখনও দেখা হয়নি এমন অঞ্চলের চিত্র ধারণ করেন, যার মধ্যে ওরিয়েন্টাল বেসিনের দৃশ্যও রয়েছে। এই সময় প্রায় ৪০ মিনিট মহাকাশযানের সঙ্গে পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

মিশন বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের পৃষ্ঠ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের পাশাপাশি এই ফ্লাইবাই ভবিষ্যৎ চন্দ্রাভিযানের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে। কমান্ডার রিড ওয়াইজম্যানের নেতৃত্বাধীন এই দলে একাধিক ঐতিহাসিক প্রথমও রয়েছে-ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ, ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-মার্কিন নাগরিক হিসেবে চাঁদের চারপাশে ভ্রমণ করেছেন।

সব মিলিয়ে সফল এই চন্দ্রযাত্রা মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সানা/ডিসি/আপ্র/৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এআই ও পারমাণবিক যুদ্ধ মানবজাতির অস্তিত্বের হুমকি
১২ অক্টোবর ২০২৬

এআই ও পারমাণবিক যুদ্ধ মানবজাতির অস্তিত্বের হুমকি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষতিকর ব্যবহার ও পারমাণবিক যুদ্ধের কারণে ২১০০ সালের মধ্যেই মানবজাতির অস্...

ডিগ্রি ছাড়াই গুগলে চাকরি, বছরে বেতন ১৩ কোটি টাকা
১২ অক্টোবর ২০২৬

ডিগ্রি ছাড়াই গুগলে চাকরি, বছরে বেতন ১৩ কোটি টাকা

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলে কাজ করার স্বপ্ন অনেকেরই। তবে নামী বিশ্ববিদ্যালয়ের ডিগ্...

স্যাটেলাইটের পর মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স
১১ অক্টোবর ২০২৬

স্যাটেলাইটের পর মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার পর এবার যুক্তরাষ্ট্রের মোবাইল বাজারে বড় অপারেটর হিসেবে আত্মপ্রকাশে...

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা
১০ অক্টোবর ২০২৬

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা

জিন থেরাপির মাধ্যমে দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ‘অপ্টোজেনেটিকস’ নাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে