গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

সারা দেশে হাম উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৬০ জন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৭ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:৩০ এএম ২০২৬
সারা দেশে হাম উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৬০ জন
ছবি

ছবি সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬০ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৬৪ শিশু। এ ছাড়া নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৮৫ জন। এখন পর্যন্ত দেশে মোট হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৪০ জনের।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।

কেএমএএ/আপ্র/০৬.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

হাম ও উপসর্গে একদিনে আক্রান্ত ১ হাজার ৪২১, দুই শিশুর মৃত্যু
১২ অক্টোবর ২০২৬

হাম ও উপসর্গে একদিনে আক্রান্ত ১ হাজার ৪২১, দুই শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান...

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি লাখ ছাড়ালো, মৃত্যু ৩০৭
১২ অক্টোবর ২০২৬

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি লাখ ছাড়ালো, মৃত্যু ৩০৭

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর...

রক্তস্বল্পতা: আয়রন খেলেই কি সমস্যার সমাধান?
১১ অক্টোবর ২০২৬

রক্তস্বল্পতা: আয়রন খেলেই কি সমস্যার সমাধান?

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই