গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

পরীক্ষার আগেই কুকুরের ঘ্রাণে ক্যানসার শনাক্তের আশা

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:১৫ এএম ২০২৬
পরীক্ষার আগেই কুকুরের ঘ্রাণে ক্যানসার শনাক্তের আশা
ছবি

ছবি সংগৃহীত

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্ধ থেকে ক্যানসার শনাক্ত করার সম্ভাবনা তৈরি হয়েছে। কুকুরের অসাধারণ ঘ্রাণশক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করে এ পদ্ধতি নিয়ে কাজ করছেন ভারতের একদল গবেষক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেঙ্গালুরুর উপকণ্ঠের কেম্পোহাল্লি গ্রামের একটি গবেষণাগারে ‘ডগনোসিস’ নামের একটি জীবপ্রযুক্তি প্রতিষ্ঠান এ প্রযুক্তি নিয়ে কাজ করছে।

গবেষকদের দাবি, মানবদেহে রোগ বাসা বাঁধলে শরীরের রাসায়নিক প্রক্রিয়ায় সূক্ষ্ম পরিবর্তন ঘটে। এর ফলে নিঃশ্বাসে এমন কিছু রাসায়নিক উপাদান ও গন্ধ তৈরি হয়, যা মানুষের পক্ষে শনাক্ত করা কঠিন হলেও প্রশিক্ষিত কুকুর তা সহজেই বুঝতে পারে।

মানুষের নাকে প্রায় ৫০ লাখ ঘ্রাণগ্রাহী রিসেপ্টর থাকলেও কুকুরের নাকে এর সংখ্যা প্রায় ৩০ কোটি। এই বিশেষ ক্ষমতাকে কাজে লাগিয়ে গবেষকেরা কুকুরের ঘ্রাণ শনাক্তকরণকে প্রযুক্তিনির্ভর পরীক্ষায় রূপ দেওয়ার চেষ্টা করছেন।

কীভাবে হবে পরীক্ষা

প্রথমে একজন রোগীকে একটি সুতি মাস্কে প্রায় ১০ মিনিট স্বাভাবিকভাবে শ্বাস নিতে হবে। এরপর মাস্কটি একটি ব্যাগে সংরক্ষণ করে গবেষণাগারে পাঠানো হবে। সেখানে রোগীর সঙ্গে কুকুরের সরাসরি সংস্পর্শের প্রয়োজন হবে না।

প্রশিক্ষিত কুকুর সেই নমুনার গন্ধ শনাক্ত করবে। কুকুরের আচরণ, শ্বাস-প্রশ্বাসের গতি ও মস্তিষ্কের তরঙ্গসহ বিভিন্ন তথ্য সেন্সরের মাধ্যমে সংগ্রহ করা হবে। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এসব তথ্য বিশ্লেষণ করে ফলাফল নির্ধারণে সহায়তা করবে।

ডগনোসিসের সহপ্রতিষ্ঠাতা আকাশ কুলগোদ ও ইসরায়েলি বিশেষ বাহিনীর কুকুর ইউনিটের সাবেক সদস্য ইতামার বিতান যৌথভাবে উদ্যোগটি গড়ে তুলেছেন। কুকুরদের জন্য সেন্সরযুক্ত বিশেষ পোশাক ও ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তিতে তৈরি হেলমেটও তৈরি করা হয়েছে। আকাশ কুলগোদ মজা করে এসব সরঞ্জামকে ‘ডগি আয়রন ম্যান’ পোশাক নামে অভিহিত করেছেন।

গবেষকদের দাবি, প্রশিক্ষিত একটি কুকুর এক ঘণ্টায় হাজার হাজার নমুনা পরীক্ষা করতে পারে।

সাত ধরনের ক্যানসারে আশাব্যঞ্জক ফল

ডগনোসিসের সাম্প্রতিক এক গবেষণায় কর্ণাটকের ছয়টি হাসপাতালের ১ হাজার ৫০০ জনের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গবেষকদের দাবি, সাত ধরনের প্রধান ক্যানসার শনাক্তে এ পদ্ধতি ৯০ শতাংশের বেশি নির্ভুলতা দেখিয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ফলাফল আশাব্যঞ্জক হলেও এটি এখনো প্রাথমিক পর্যায়ের গবেষণা। সাধারণ চিকিৎসাব্যবস্থায় ব্যবহারের আগে আরও বড় পরিসরে ও স্বাধীনভাবে গবেষণা প্রয়োজন।

বেঙ্গালুরুর রামাইয়া মেমোরিয়াল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. সন্তোষ কুমার দেবদাস গবেষণাটিকে আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে মনিপাল হাসপাতালের অনকোলজিস্ট ডা. নীলেশ রেড্ডি বৃহত্তর পরিসরে পরীক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

১৫ কুকুরের প্রশিক্ষণ

গবেষণাগারে ল্যাব্রাডর মিশ্র জাত, বিগল, ম্যালিনয়েস ও শেফার্ডসহ প্রায় ১৫টি কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ‘স্নিফস্পেস’ নামের কেন্দ্রে ইতিবাচক প্রশিক্ষণ পদ্ধতিতে তাদের নির্দিষ্ট গন্ধ শনাক্ত করতে শেখানো হয়।

কুকুরগুলোকে প্রতিদিন মাত্র ৩০ থেকে ৪৫ মিনিট কাজ করানো হয়। সঠিকভাবে নমুনা শনাক্ত করতে পারলে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে তাদের খাবার বা পুরস্কার দেওয়া হয়।

গবেষকদের আশা, বাণিজ্যিক অনুমোদন পেলে কম খরচের এবং শরীরে কোনো কাটাছেঁড়া না করে করা যায়—এমন এই পদ্ধতি ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যেসব দেশে ক্যানসার শনাক্তকরণে দেরি হয়, সেখানে প্রযুক্তিটি দ্রুত রোগ শনাক্তকরণের নতুন সুযোগ তৈরি করতে পারে।

এসি/আপ্র/০৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
০৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতা...

হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা
০৪ অক্টোবর ২০২৬

হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা

দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা ও জনসেবার গুণগত মান...

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
০৪ অক্টোবর ২০২৬

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী গড় আয়ু, মৃত্যুর কারণ ও অসুখ নিয়ে একটি প্রতিবেদন প্রক...

শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়
০৪ অক্টোবর ২০২৬

শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়

সারাদেশে ক্রমশ বেড়ে চলেছে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা। আবহাওয়ার পরিবর্তনের কারণে ইনফ্লুয়েঞ্জা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে