গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৬ পিএম, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:০৩ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তিতে এমন অনেক ধারা আছে যাতে সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে- সেগুলো নিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাণিজ্যচুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে। এমনকি কোনো ধারা সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে চুক্তিতে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাড়তি শুল্ক নিয়ে রায় দিয়েছে। এ অবস্থায় বাড়তি শুল্কের বিষয়টি বিকাশমান।

বাণিজ্যমন্ত্রী বলেন, নন-ট্যারিফ কিছু বাধা আছে বাংলাদেশে। তবে এই বাধা সরাতে পারলে দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আসবে। বাংলাদেশ এসব বাধা দূর করার বিষয়ে আশ্বস্ত করেছে।

ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠিতে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের পাশাপাশি প্রতিরক্ষা চুক্তির বিষয়ে সহযোগিতা চাওয়া নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য চুক্তি আলোচনার বিষয় হিসেবে আসেনি। আর সামরিক বিষয় বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় নয়।

এসি/০৪/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

নিত্যপণ্যের বাজারে দিশেহারা ক্রেতা, বাড়তি ব্যয়ে নাভিশ্বাস
০৯ অক্টোবর ২০২৬

নিত্যপণ্যের বাজারে দিশেহারা ক্রেতা, বাড়তি ব্যয়ে নাভিশ্বাস

রাজধানীর নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই। সবজির অস্বাভাবিক দাম, সয়াবিন তেল ও চিনির সরবরাহ সংকট, ডিমের...

রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকে নতুন দশ ডিএমডি
০৯ অক্টোবর ২০২৬

রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকে নতুন দশ ডিএমডি

রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকে নতুন ১০ জন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগ দিয়েছে সরকার। মহাব্যবস্থাপক...

৬ দিনে এলো ৬৩ কোটি ডলার
০৮ অক্টোবর ২০২৬

৬ দিনে এলো ৬৩ কোটি ডলার

চলতি মাসের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এস...

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী
০৭ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী

জ্বালানি তেলের দাম বাড়ানোর ধাক্কায় সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি আবারো ঊর্ধ্বমুখী হয়েছে। চলতি ২০২৬-২৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 4 ঘন্টা আগে