গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

গাজীপুরে ৫৮ হাজার গাছ লাগানোর উদ্যোগ, ৮০ শতাংশ কাজ শেষ

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪৮ এএম ২০২৬
গাজীপুরে ৫৮ হাজার গাছ লাগানোর উদ্যোগ, ৮০ শতাংশ কাজ শেষ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মানিক সরকার: গাজীপুর সিটি কর্পোরেশনে চলতি বছর ৫৮ হাজার ৩৭০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

রোববার (৯ আগস্ট) বিকেলে সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম এ তথ্য জানান।

তিনি বলেন, “জলবায়ু স্থিতিশীল রেখে প্রাকৃতিক পরিবেশসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারের নেওয়া পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৬ সালের সমন্বিত কর্মপরিকল্পনার আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন এলাকার সুধীজনদের মাঝে প্রায় ১৮ হাজার ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগর ভবন, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পার্ক, ওয়ার্ড অফিস, ল্যান্ডফিল, রাস্তার মিডিয়ান ও আইল্যান্ড, জোনাল অফিস, মেকানিক্যাল বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা শাখা এবং খেলার মাঠসহ নগরের বিভিন্ন উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে গাছ লাগানো হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদাভাবে ২২ হাজার ৭০০টি চারা বরাদ্দ দেওয়া হয়েছে।

ক্রমবর্ধমান শিল্পায়ন, দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, তা কমিয়ে আনা এবং সবুজায়নের মাধ্যমে নাগরিকদের জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, “শুধু চারা বিতরণ করলেই দায়িত্ব শেষ হবে না; এসব চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি চারা গ্রহণ করেছেন, তাদের নিয়মিত পরিচর্যা, পানি দেওয়া এবং প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে হবে।”

বৃক্ষ বিতরণ-সংশ্লিষ্ট কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ হোসেন জানান, কর্মসূচির বড় অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট চারাগুলোও পর্যায়ক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে বিতরণ করা হচ্ছে। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে গাজীপুরের নগর পরিবেশে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, সচিব ফিরোজ আল মামুন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, ২ নম্বর জোনের প্রতিনিধি আমানুল্লাহ, ৩ নম্বর জোনের প্রতিনিধি শাহরিয়ার আহমেদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১০/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার, হেফাজতে বাবা-ছেলে
১২ অক্টোবর ২০২৬

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার, হেফাজতে বাবা-ছেলে

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে নাটোরের পুলিশ। রোববার (১১ অক্ট...

দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএনপির
১২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএনপির

এস এ খান শিল্টু: মেহেরপুরে শারদীয় দুর্গাপূজা অবাধ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে আ...

তারাগঞ্জে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড
১২ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তি...

টাঙ্গাইল পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি
১২ অক্টোবর ২০২৬

টাঙ্গাইল পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ আকরাম হোসেন: পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও সবুজের বিস্তার ঘটানোর লক্ষ্যে টাঙ্গাইল পুলিশ লাইন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে