গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষককে শোকজ

জেলা প্রতিনিধি, সিলেট

জেলা প্রতিনিধি, সিলেট

প্রকাশিত: ১৭:২৮ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:৩০ এএম ২০২৬
চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষককে শোকজ
ছবি

ছবি সংগৃহীত

সিলেটে একটি চায়ের দোকানে বসে ধূমপান ও আড্ডার ফাঁকে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক কলেজ শিক্ষককে শোকজ করেছে শিক্ষা বোর্ড। ঘটনাস্থল থেকে তার কাছ থেকে প্রায় এক বস্তা উত্তরপত্র জব্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে উত্তরপত্রগুলো জব্দ করেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।

অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহান সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজের প্রভাষক। তিনি সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার একজন পরীক্ষক।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই শিক্ষক বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ন করছিলেন। অভিযোগ রয়েছে, তার সঙ্গে থাকা আরো দুজন উত্তরপত্র দেখছিলেন। আগের রাতেও একই স্থানে বসে উত্তরপত্র মূল্যায়নের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।

খবর পেয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। পরে অভিযুক্ত শিক্ষককে জালালাবাদ থানায় নেওয়া হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার হওয়া উত্তরপত্রগুলো বোর্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বলেন, পরীক্ষার উত্তরপত্র পরীক্ষকের বাসায় বসে মূল্যায়নের কথা। কিন্তু অভিযুক্ত শিক্ষক জনসমাগমস্থলে বন্ধুদের নিয়ে বসে খাতা মূল্যায়ন করছিলেন। খবর পাওয়ার পর রাতেই গিয়ে উত্তরপত্র উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসি/আপ্র/০২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ওসির ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ মন্তব্যে তোলপাড়, পরে ফেসবুকে দুঃখ প্রকাশ
০৭ অক্টোবর ২০২৬

ওসির ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ মন্তব্যে তোলপাড়, পরে ফেসবুকে দুঃখ প্রকাশ

সাতক্ষীরার বহুল আলোচিত কলেজছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান ও তাঁর অন্যতম সহযোগী...

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচাকাটার ড. আব্দুর রহিম
০৭ অক্টোবর ২০২৬

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচাকাটার ড. আব্দুর রহিম

মোঃ মাইদুল ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান ও দীর্ঘদিনের একাডেমিক কর্মকাণ্ডের...

বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশত শিশু অসুস্থ, ভুল চিকিৎসার অভিযোগ
০৭ অক্টোবর ২০২৬

বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশত শিশু অসুস্থ, ভুল চিকিৎসার অভিযোগ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে বিনামূল্যে সুন্নতে খতনা করানোর দুই দিনের মধ্যে অন্তত ৫০ শিশুর ক্ষ...

নোয়াখালীর নতুন গ্যাসকূপে মিলেছে গ্যাস, উৎপাদনের আশাবাদ
০৭ অক্টোবর ২০২৬

নোয়াখালীর নতুন গ্যাসকূপে মিলেছে গ্যাস, উৎপাদনের আশাবাদ

নোয়াখালীর সেনবাগ উপজেলার সুন্দলপুর-৪ গ্যাসকূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর)...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই