গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

জামালপুরে আইনজীবীর কার্যালয় থেকে অস্ত্র, বোমা ও বিদেশি মদ উদ্ধার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৩১ এএম ২০২৬
জামালপুরে আইনজীবীর কার্যালয় থেকে অস্ত্র, বোমা ও বিদেশি মদ উদ্ধার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: জামালপুর পৌর শহরে এক আইনজীবীর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি দেশীয় বন্দুক, চারটি গুলি, ছয়টি হাতবোমা ও ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে প্রায় দুই ঘণ্টার অভিযানে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে নিজ মালিকানাধীন মনোয়ারা আলী সুপার মার্কেটের দোতলায় আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালানো হয়।

অভিযানের সময় স্থানীয় এক তালা মিস্ত্রির সহায়তায় দুটি কক্ষের তালা ভেঙে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি কক্ষের টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে কক্ষের মেঝেতে কম্বলে মোড়ানো অবস্থায় পাওয়া যায় দুটি দেশীয় বন্দুক, চারটি গুলি ও ছয়টি হাতবোমা।

পুলিশ জানায়, গণমাধ্যমকর্মী ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে স্বচ্ছতার সঙ্গে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুমসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, “সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে দিনের বেলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সানা/ডিসি/আপ্র/৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার, হেফাজতে বাবা-ছেলে
১২ অক্টোবর ২০২৬

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার, হেফাজতে বাবা-ছেলে

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে নাটোরের পুলিশ। রোববার (১১ অক্ট...

দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএনপির
১২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএনপির

এস এ খান শিল্টু: মেহেরপুরে শারদীয় দুর্গাপূজা অবাধ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে আ...

তারাগঞ্জে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড
১২ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তি...

টাঙ্গাইল পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি
১২ অক্টোবর ২০২৬

টাঙ্গাইল পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ আকরাম হোসেন: পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও সবুজের বিস্তার ঘটানোর লক্ষ্যে টাঙ্গাইল পুলিশ লাইন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে