গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

দিনাজপুরের বিরল সীমান্তে বিপুল ভারতীয় মদ উদ্ধার

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ২২:০৮ পিএম, ১৩ মে ২০২৬ | আপডেট: ০৪:০০ এএম ২০২৬
দিনাজপুরের বিরল সীমান্তে বিপুল ভারতীয় মদ উদ্ধার
ছবি

ছবি সংগৃহীত

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার (১৩ মে) রাত সাড়ে তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২-এর অধীন ভান্ডারা সীমান্ত চৌকির একটি টহল দল চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৬/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বান্দাইল গ্রামে একটি ভুট্টা ক্ষেতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় সেখান থেকে ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৩৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে অভিযানের সময় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি এবং মদগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত চোরাচালানকারীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সানা/আপ্র/১৩/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার, হেফাজতে বাবা-ছেলে
১২ অক্টোবর ২০২৬

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার, হেফাজতে বাবা-ছেলে

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে নাটোরের পুলিশ। রোববার (১১ অক্ট...

দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএনপির
১২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএনপির

এস এ খান শিল্টু: মেহেরপুরে শারদীয় দুর্গাপূজা অবাধ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে আ...

তারাগঞ্জে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড
১২ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তি...

টাঙ্গাইল পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি
১২ অক্টোবর ২০২৬

টাঙ্গাইল পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ আকরাম হোসেন: পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও সবুজের বিস্তার ঘটানোর লক্ষ্যে টাঙ্গাইল পুলিশ লাইন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে