গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০২ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:২১ এএম ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ স্পোর্টস বা রেসিং কারসহ বিভিন্ন ধরনের গাড়ি আমদানির ঘটনা ধরা পড়েছে। বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, চট্টগ্রাম নগরীর হালিশহরের আমদানিকারক প্রতিষ্ঠান ‘এম/এস আয়াজ অটো ইন্টারন্যাশনাল’ সংযুক্ত আরব আমিরাতের ‘আরব জাপান ইউজড কারস অ্যান্ড স্পেয়ার পার্টস কোম্পানি’ থেকে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণা দিয়ে একটি চালান বন্দরে আনে।

কায়িক পরীক্ষায় দেখা যায়, ওই চালানে খণ্ড অবস্থায় একটি বিএমডব্লিউ দুই আসনের স্পোর্টস বা রেসিং কার, একটি বিএমডব্লিউ ৭৪০আই মডেলের গাড়ির সামনের অর্ধাংশ এবং অর্ধেক কেটে আনা পাঁচটি ইসুজু ট্রাক রয়েছে।

পরীক্ষায় পাওয়া বিএমডব্লিউ স্পোর্টস বা রেসিং কারটির মডেল এস ড্রাইভ ২৩আই এবং ইঞ্জিনের ক্ষমতা প্রায় ২৫০০ সিসি। এ ছাড়া ২০১৬ মডেলের বিএমডব্লিউ ৭৪০আই গাড়িটির সামনের অর্ধাংশ পাওয়া যায়। ওই গাড়ির ইঞ্জিনের ক্ষমতা প্রায় ৩০০০ সিসি।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, কাস্টমস আইন ২০২৩ এবং বিদ্যমান আমদানি নীতি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিএমডব্লিউ গাড়িটির বাকি অংশের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

সানা/কেএমএএ/আপ্র/৭/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফের গড়ে তোলা হবে
২৭ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফের গড়ে তোলা হবে

মুন্সীগঞ্জের ইজতেমায় স্বরাষ্ট্রমন্ত্রী

ফতুল্লায় আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০
২৭ নভেম্বর ২০২৬

ফতুল্লায় আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় এলাকায় আধিপত্য বিস্তার ও ইটভাটা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দ...

খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ ও বনভোজন
২৭ নভেম্বর ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ ও বনভোজন

উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ, সনদপত্র বিতরণ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত...

নড়াইলে জমি নিয়ে বিরোধে কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যা
২৭ নভেম্বর ২০২৬

নড়াইলে জমি নিয়ে বিরোধে কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষি শ্রমিককে পিট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে