গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে ৪৩৫ পরিবার পেল ১ হাজার ৬৭০ গাছের চারা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১০ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:২০ এএম ২০২৬
ঘোড়াঘাটে ৪৩৫ পরিবার পেল ১ হাজার ৬৭০ গাছের চারা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ৪৩৫টি উপকারভোগী পরিবারের মধ্যে বিভিন্ন প্রজাতির ১ হাজার ৬৭০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার চক কাঁঠাল ওসমানপুর এলাকায় দীপশিখা প্রকল্প কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। দীপশিখা পিইইআর প্রকল্পের আওতায় আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন।

কৃষক ও নারী উন্নয়ন সংগঠনের সদস্যদের মধ্যে বিতরণ করা চারার মধ্যে রয়েছে আম, কাঁঠাল, নারিকেল, মেহগনি, চায়না থ্রি ও দেশীয় নিমসহ বিভিন্ন ফলদ ও বনজ প্রজাতির গাছ।

অনুষ্ঠানে দীপশিখার এরিয়া ম্যানেজার মো. আব্দুর রহিম, ব্রাঞ্চ ম্যানেজার অন্তিম কুমার সরকার, সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. গোলাম সারোয়ার এবং উপজেলা শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি উপকারভোগী পরিবারগুলোর দীর্ঘমেয়াদি আর্থিক সুবিধা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। ফলদ ও বনজ গাছ বড় হলে তা পরিবারের বাড়তি আয়ের উৎস হিসেবে ভূমিকা রাখবে। একই সঙ্গে বাড়ির আশপাশের পরিবেশ সবুজ ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।
সানা/আপ্র/২৭/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার, হেফাজতে বাবা-ছেলে
১২ অক্টোবর ২০২৬

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার, হেফাজতে বাবা-ছেলে

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে নাটোরের পুলিশ। রোববার (১১ অক্ট...

দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএনপির
১২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএনপির

এস এ খান শিল্টু: মেহেরপুরে শারদীয় দুর্গাপূজা অবাধ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে আ...

তারাগঞ্জে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড
১২ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তি...

টাঙ্গাইল পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি
১২ অক্টোবর ২০২৬

টাঙ্গাইল পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ আকরাম হোসেন: পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও সবুজের বিস্তার ঘটানোর লক্ষ্যে টাঙ্গাইল পুলিশ লাইন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে