গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৬ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৪৬ এএম ২০২৬
বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে জায়গা হয়নি পেসার আলজারি জোসেফ ও সাদা বলের অধিনায়ক শাই হোপের। বিশ্রাম দেওয়া হয়েছে হোপকে, আর চোটের ঝুঁকি এড়াতে জোসেফকে সরিয়ে নেওয়া হয়েছে দল থেকে। 

প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহাম। ঘরোয়া প্রতিযোগিতায় টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন বার্বাডোজের এই ব্যাটার।


এদিকে, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। চোটের কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি। তার জায়গায় দলে সুযোগ পাওয়া কার্ক ম্যাকেঞ্জি পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ না খেলেই এবার দল থেকে বাদ পড়েছেন। 

চলমান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের বিপক্ষে সিরিজটিই হবে ওয়েস্ট ইন্ডিজের শেষ টেস্ট অ্যাসাইনমেন্ট। পয়েন্ট তালিকায় বর্তমানে অষ্টম স্থানে রয়েছে ক্যারিবীয়রা। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। 

 

চলতি মাসের শেষ দিকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। আগামী ২৮ অক্টোবর ঢাকায় প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এরপর ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।


বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল


রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন উইকহাম।ক্রিকেটে নতুন দায়িত্বে ডোনাল্ড

ডিসি/আপ্র/১৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন দায়িত্বে ডোনাল্ড
১৪ অক্টোবর ২০২৬

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন দায়িত্বে ডোনাল্ড

একটা সময় বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করেছেন। পেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশে বেশ সুনামও কুড়িয়েছেন অ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে