গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপ জয়ের সামর্থ্য হারিয়েছে ব্রাজিল, মনে করেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৪ এএম ২০২৬
বিশ্বকাপ জয়ের সামর্থ্য হারিয়েছে ব্রাজিল, মনে করেন রোনালদো
ছবি

ছবি সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এখন আর বিশ্বকাপ জয়ের সামর্থ্য নেই বলে মনে করেন দেশটির ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও। তার মতে, নিজেদের চিরচেনা ফুটবলীয় পরিচয় হারিয়ে ফেলেছে ব্রাজিল। পাশাপাশি বর্তমান দলে নেই প্রয়োজনীয় ঐক্য ও দলীয় সংহতি। 

একসময় ফুটবলীয় সৌন্দর্য, দুর্দান্ত ড্রিবলিং, ব্যক্তিগত নৈপুণ্য আর চোখধাঁধানো গোলের জন্য বিশ্বজুড়ে আলাদা পরিচিতি ছিল ব্রাজিলের। 

 

পেলে, গারিঞ্চা ও জিকো থেকে শুরু করে রোমারিও, রোনালদিনহো ও রোনালদো, প্রজন্মের পর প্রজন্ম ব্রাজিলিয়ান তারকারা মুগ্ধ করেছেন ফুটবলপ্রেমীদের। সাম্প্রতিক সময়ে নেইমারও সেই ঐতিহ্য ধরে রেখেছিলেন।


তবে রোনালদোর মতে, সময়ের সঙ্গে নিজেদের সেই স্বকীয়তা থেকে অনেকটাই সরে এসেছে ব্রাজিল। ইউরোপীয় ফুটবলের অনুকরণ করতে গিয়ে হারিয়ে ফেলছে সহজাত সৃজনশীলতা ও আক্রমণাত্মক ফুটবলের বৈশিষ্ট্য। ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। 

 

আগে নিজেদের প্রতিভার ওপর আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরও শক্তিশালী, দ্রুতগতির, গোছানো এবং ভালো ফুটবল খেলছে,’ বলেন রোনালদো। ১৯৫৮ থেকে ২০০২ সাল পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। 

 

টেকনিক্যাল দক্ষতা ও আক্রমণাত্মক ফুটবলের সৌন্দর্য দিয়ে অন্য দলগুলোর চেয়ে নিজেদের আলাদা করেছিল তারা। কিন্তু রোনালদোর মতে, বর্তমান প্রজন্ম শারীরিক সক্ষমতা, কৌশলগত শৃঙ্খলা ও সামগ্রিক পারফরম্যান্সে ইউরোপের শীর্ষ দলগুলোর সঙ্গে পেরে উঠছে না। 

 

শুধু খেলার ধরন নয়, দলের অভ্যন্তরীণ ঐক্য নিয়েও উদ্বেগ রয়েছে সাবেক এই স্ট্রাইকারের। 

 

তার মতে, আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও দলীয় সংহতি থেকে শিক্ষা নেওয়া উচিত ব্রাজিলের। ব্যক্তিগতভাবে বিশ্বমানের বেশ কয়েকজন খেলোয়াড় থাকলেও তাদের প্রতিভাকে দলীয় সাফল্যে রূপ দিতে পারছে না ব্রাজিল। 

 

দল হিসেবে ধারাবাহিকতা ও আধিপত্য প্রতিষ্ঠায় ঘাটতি রয়েছে বলে মনে করেন রোনালদো। বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে নিজের মূল্যায়নে কোনো রাখঢাক রাখেননি তিনি। ‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। 

 

আমাদের দল যথেষ্ট শক্তিশালী নয়, আমরা ঐক্যবদ্ধও নই,’ বলেন রোনালদো। তার এই মন্তব্যে ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যৎ পথচলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে আধুনিক ফুটবলের শারীরিক সক্ষমতা ও কৌশলগত শৃঙ্খলার সঙ্গে নিজেদের ঐতিহ্যবাহী সৃজনশীলতা ও সহজাত নৈপুণ্যের সমন্বয় ঘটানোই এখন ব্রাজিলের বড় চ্যালেঞ্জ। 

 

ফুটবলীয় সৌন্দর্য ও শিরোপা জয়ের গৌরব দিয়ে যে দেশ বিশ্বজুড়ে আলাদা পরিচিতি পেয়েছে, তাদের জন্য নিজেদের স্বকীয়তা ফিরে পাওয়াও নতুন বিশ্বকাপ জয়ের মতোই গুরুত্বপূর্ণ।

ডিসি/আপ্র/২৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মুশফিকের নামে গ্যালারি, অবসরে যাচ্ছে ১৫ নম্বর জার্সি
২৮ নভেম্বর ২০২৬

মুশফিকের নামে গ্যালারি, অবসরে যাচ্ছে ১৫ নম্বর জার্সি

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে বাংলা...

অভিষেকের পর টানা ছয় হার, তলানিতে চট্টগ্রাম সিটি
২৮ নভেম্বর ২০২৬

অভিষেকের পর টানা ছয় হার, তলানিতে চট্টগ্রাম সিটি

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) অভিষেকটা মোটেও সুখকর হচ্ছে না নবাগত চট্টগ্রাম সিটি এফসির। চলতি মৌসুমে প...

ইংল্যান্ড সিরিজেই শেষ হচ্ছে মুশফিকের বর্ণাঢ্য অধ্যায়
২৮ নভেম্বর ২০২৬

ইংল্যান্ড সিরিজেই শেষ হচ্ছে মুশফিকের বর্ণাঢ্য অধ্যায়

দুই দশকের বেশি সময়ের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ঘরের...

শেষ সময়ে গোল হজম করে মায়ামির বিদায়
২৮ নভেম্বর ২০২৬

শেষ সময়ে গোল হজম করে মায়ামির বিদায়

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় টিকে থাকতে জিততেই হতো ইন্টার মায়ামির। কিন্তু বেশ কিছু সুযোগ পেলেও সেটি করতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে