গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

মুশফিকের নামে গ্যালারি, অবসরে যাচ্ছে ১৫ নম্বর জার্সি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০০ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪০ এএম ২০২৬
মুশফিকের নামে গ্যালারি, অবসরে যাচ্ছে ১৫ নম্বর জার্সি
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার নামে গ্যালারি করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ব্যবহৃত ১৫ নম্বর জার্সিটিও তুলে রাখার উদ্যোগ নিয়েছে বোর্ড। 

 

অর্থাৎ, ভবিষ্যতে বাংলাদেশের আর কোনো ক্রিকেটারকে এই নম্বরের জার্সি গায়ে দেখা যাবে না। বিসিবি আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। তবে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, মুশফিকের সম্মানে গ্যালারি নির্মাণ এবং তার জার্সি অবসরে পাঠানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। 

 

এর আগে আজ বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন মুশফিক। 

 

ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া এই অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। 

 

মুশফিককে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা আদর্শ হিসেবে উল্লেখ করে তামিম বলেন, দেশের ক্রিকেটে তার অবদানকে স্বীকৃতি দিতে চায় বোর্ড। তার মতো একজন ক্রিকেটার অনেক খেলোয়াড় ও শিশুর অনুপ্রেরণা।

 


মুশফিকের বিদায়ী টেস্টের আগে তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো তুলে ধরার আহ্বানও জানিয়েছেন বিসিবি সভাপতি। 

ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরু হওয়া পর্যন্ত বোর্ড, গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মুশফিকের স্মরণীয় অর্জনগুলো সামনে আনার পরিকল্পনা রয়েছে। 

 

বাংলাদেশের হয়ে দীর্ঘতম আন্তর্জাতিক ক্যারিয়ারের অধিকারী মুশফিক ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। টেস্ট ক্রিকেটে তার বিদায়ের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম দীর্ঘ ও বর্ণাঢ্য একটি অধ্যায়।

ডিসি/আপ্র/২৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপ জয়ের সামর্থ্য হারিয়েছে ব্রাজিল, মনে করেন রোনালদো
২৮ নভেম্বর ২০২৬

বিশ্বকাপ জয়ের সামর্থ্য হারিয়েছে ব্রাজিল, মনে করেন রোনালদো

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এখন আর বিশ্বকাপ জয়ের সামর্থ্য নেই বলে মনে করেন দেশটির ফুটবল কিংব...

অভিষেকের পর টানা ছয় হার, তলানিতে চট্টগ্রাম সিটি
২৮ নভেম্বর ২০২৬

অভিষেকের পর টানা ছয় হার, তলানিতে চট্টগ্রাম সিটি

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) অভিষেকটা মোটেও সুখকর হচ্ছে না নবাগত চট্টগ্রাম সিটি এফসির। চলতি মৌসুমে প...

ইংল্যান্ড সিরিজেই শেষ হচ্ছে মুশফিকের বর্ণাঢ্য অধ্যায়
২৮ নভেম্বর ২০২৬

ইংল্যান্ড সিরিজেই শেষ হচ্ছে মুশফিকের বর্ণাঢ্য অধ্যায়

দুই দশকের বেশি সময়ের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ঘরের...

শেষ সময়ে গোল হজম করে মায়ামির বিদায়
২৮ নভেম্বর ২০২৬

শেষ সময়ে গোল হজম করে মায়ামির বিদায়

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় টিকে থাকতে জিততেই হতো ইন্টার মায়ামির। কিন্তু বেশ কিছু সুযোগ পেলেও সেটি করতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে