গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মেনু

তুর্কি রাজনীতিকের দাবি ‘রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন’

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪৮ এএম ২০২৬
তুর্কি রাজনীতিকের দাবি ‘রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন’
ছবি

ছবি সংগৃহীত

ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার উৎস হিসেবে উল্লেখিত হচ্ছে তুরস্কের কয়েকটি গণমাধ্যমের খবর। 

মূলত কার্লোসের ধর্মান্তরের এই দাবি তুলেছেন দেশটির সরকারি দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিন। 

তুরস্কের একাধিক সংবাদপত্র এই খবর প্রকাশ করেছে। এর মধ্যে ‘হাবেরলার’ও জানিয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ে পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে এক সাক্ষাতে কালেমা শাহাদাত পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।


গণমাধ্যমের তথ্যমতে, বেশ কিছুদিন ধরেই শেখ জিহাদ হামাদার সঙ্গে যোগাযোগ ছিল রবার্তো কার্লোসের। প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে তার সঙ্গে দেখা করতে যান সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। 

সেই সাক্ষাতেই তিনি শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। যদিও এখন পর্যন্ত কার্লোস নিজে কিংবা তার পরিবার সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে সরাসরি বক্তব্য দেননি। ফলে তার ইসলাম গ্রহণের খবরটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। 

ফলে বিষয়টির সত্যতা নিশ্চিত করতে অপেক্ষা করতে হবে সাবেক এই ফুটবলারের ভক্তদের।

 

কার্লোসের ইসলাম গ্রহণের দাবি আরও ছড়িয়ে পড়ে তুরস্কের একে পার্টির সংসদ সদস্য আলি শাহিনের এক্স (সাবেক টুইটার) পোস্টকে কেন্দ্র করে। নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ব্রাজিলের সাও পাওলোতে বসবাসরত এবং ইসলামি বিশ্বের অন্যতম ৫০০ প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত শেখ জিহাদ হাম্মাদেহ’র (হামাদা) সঙ্গে আমরা ‘ব্রাজিলিয়ান ইসলামিক ফিলানথ্রপিক ইয়ুথ ইউনিয়ন’-এ সাক্ষাৎ করেছি। 

 

শেখ জিহাদ সুখবর জানিয়েছেন, বিশ্ব ও ব্রাজিলীয় ফুটবলের কিংবদন্তি, যিনি ফেনারবাচ ক্লাবের হয়েও খেলেছেন, সেই রবার্তো কার্লোস দীর্ঘ সময় ধরে তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং চার সপ্তাহ আগে দেখা করে ‘শাহাদাহ’ পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলি শাহিন আরও লিখেছেন, ইসলাম ধর্ম গ্রহণের জন্য আমি রবার্তো কার্লোসকে অভিনন্দন জানাই এবং তার ও পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিময় জীবন কামনা করি। 

 

সাও পাওলোতে আয়োজিত এই বৈঠকে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতির তালিকাও উল্লেখ করেন তুর্কি এই আইনপ্রণেতা।  অবশ্য কার্লোসের ইসলাম গ্রহণের খবর সামনে আসার আগে মরক্কোর সুহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের চুক্তিতে স্বাক্ষরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

 

তাহিরি ফিফার লাইসেন্সধারী খেলোয়াড় এজেন্ট এবং খেলোয়াড়দের পেশাগত ক্যারিয়ার ও ফুটবল-সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প পরিচালনার সঙ্গে যুক্ত। কার্লোস ও তার শুরুতে পেশাগত সম্পর্ক থাকলেও, পরবর্তী সময়ে তা ব্যক্তিগত পর্যায়ে রূপ নেয় বলে খবর গণমাধ্যমের। 


গত ১৭ আগস্ট তাদের বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিয়েটি নতুন কোনো ঘটনা নয়। জানুয়ারিতেই তাদের সম্পর্ক ও বিয়ের বিষয়ে তথ্য প্রকাশ্যে আসে। পরে ২৫ জুলাই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। 

গণমাধ্যমের দাবি– তাদের সম্পর্কের শুরুটা ছিল ব্রাজিল ও ইউরোপের মধ্যে খেলোয়াড়দের ব্যবসায়িক কার্যক্রম ও ক্যারিয়ার ব্যবস্থাপনার বিভিন্ন প্রকল্পে তারা একসঙ্গে কাজ করে আসছেন। 

 

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচিত রবার্তো কার্লোস রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় সাফল্য পেয়েছেন। তুরস্কের ক্লাব ফেনারবাচেতেও খেলেছেন তিনি। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের স্মৃতিতে এখনও উজ্জ্বল তার নাম।

ডিসি/আপ্র/১৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ড্রয়ের চিন্তা বাদ দিয়ে ডারউইনের ছকেই বাংলাদেশকে খেলার পরামর্শ ডোনাল্ডের
১৯ আগস্ট ২০২৬

ড্রয়ের চিন্তা বাদ দিয়ে ডারউইনের ছকেই বাংলাদেশকে খেলার পরামর্শ ডোনাল্ডের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্রয়ের চিন্তা না করে ডারউইনে যে পরিকল্পনায় বাংলাদেশ খেলেছে, সেটি...

২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ
১৯ আগস্ট ২০২৬

২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ

দীর্ঘ অচলাবস্থার অবসান

বাংলাদেশকে ২৩ বছর না ডেকে ভুল করেছিল অস্ট্রেলিয়া: ম্যাকগ্রা
১৯ আগস্ট ২০২৬

বাংলাদেশকে ২৩ বছর না ডেকে ভুল করেছিল অস্ট্রেলিয়া: ম্যাকগ্রা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর প্রশংসা আসছে একের পর এক। এবার বাংলাদেশের পারফরম্যান্...

ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত, ৮৪ ধাপ উন্নতি তানজিদের, ২৬ ধাপ হাসানের
১৯ আগস্ট ২০২৬

ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত, ৮৪ ধাপ উন্নতি তানজিদের, ২৬ ধাপ হাসানের

৯ বছরের টেস্ট ক্যারিয়ার নাজমুল হোসেন শান্তর। ৪৩ ম্যাচে ৯ সেঞ্চুরি করে ফেলেছেন। অবশেষে আইসিসি র‌্যাঙ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে