গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক সংকট তৈরির অভিযোগ জামায়াতের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৮ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:৩৩ এএম ২০২৬
বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক সংকট তৈরির অভিযোগ জামায়াতের
ছবি

ছবি সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে বিএনপির বিরুদ্ধে ‘রাজনৈতিক সংকট’ তৈরির অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। একই সঙ্গে বগুড়া ও শেরপুরের সাম্প্রতিক নির্বাচনে ‘গুরুতর অনিয়ম’-এর অভিযোগ এনে উদ্বেগ প্রকাশ করেছে দলটি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে রাজধানীর শাহবাগে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটে জনগণের রায় মেনে না নিয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং প্রতারণার আশ্রয় নিচ্ছে। তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সেই রায়ের বাস্তবায়নে বিএনপি উদ্যোগ নিচ্ছে না।

গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও গ্রহণ করা হয়। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিনই ওই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। তবে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে মুলতবি প্রস্তাবে প্রতিকার না পেয়ে সংসদ থেকে ওয়াক আউট করে জামায়াত নেতৃত্বাধীন জোট, যার ধারাবাহিকতায় তারা আন্দোলনে নামে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১০ এপ্রিল ঢাকায় বিক্ষোভের পর এবার সারাদেশে গণসংযোগ কর্মসূচি শুরু করেছে জোটটি, যা ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। একই সঙ্গে জ্বালানি সংকট নিরসনের দাবিতেও জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু ফল ঘোষণার পর সেই অবস্থান থেকে সরে আসা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরো দাবি করেন, সংস্কার প্রস্তাবগুলোর ওপর বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ গণভোটে অনুমোদনের পর কার্যত বাতিল হয়ে গেছে।

পরে তিনি অভিযোগ করেন, বিএনপি কৌশলে আবারও স্বৈরতান্ত্রিক ধারায় ফিরে যেতে চাইছে।

এদিকে একই দিন মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে জামায়াত। দলটির দাবি, এসব নির্বাচনে ভোট কারচুপি, জালভোট প্রদান, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ভোটগ্রহণের শুরুতেই ফলাফলের কাগজে স্বাক্ষর নেওয়ার মতো গুরুতর অনিয়ম হয়েছে।

উল্লেখ্য, বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর আসন শূন্য হওয়ায় এবং শেরপুর-৩ আসনে নতুন তফসিল ঘোষণার পর নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি আসনেই বিএনপি জয়লাভ করে।

এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দীর্ঘ আন্দোলনের পর ক্ষমতায় আসা দলের অধীনে প্রথম দিকের নির্বাচনে এমন চিত্র ভবিষ্যৎ নির্বাচন নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। তিনি সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে তার নেতৃত্বে জোটের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় দাবির পক্ষে প্রচারপত্র বিতরণ করেন।
সানা/আপ্র/১০/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ
১৪ অক্টোবর ২০২৬

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধ...

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু
১৪ অক্টোবর ২০২৬

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর)...

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম
১৩ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম

আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ই...

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির
১৩ অক্টোবর ২০২৬

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে