গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেনু

দেশের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:১৫ এএম ২০২৬
দেশের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ
ছবি

ছবি সংগৃহীত

যারা আমাদের প্রিয় মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন, বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছেন, সেই বীর মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি বাঙালি জাতি আজ অতল শ্রদ্ধায় অবনত হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য আত্মদান করা বাংলার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশের বিভিন্ন স্থানে নানা শ্রেণী-পেশার মানুষ নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছে।

মেহেরপুর
নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে মেহেরপুরে ড. শহীদ সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

ফেনী
একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয়েছে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। একুশের প্রথম প্রহরে ফেনী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

নওগাঁ
যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস। দিবসের প্রথম প্রহর শুক্রবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

ঠাকুরগাঁও
গভীর শ্রদ্ধা, নীরবতা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজ শহিদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

চুয়াডাঙ্গা
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

রাজশাহী
একুশের প্রথম প্রহরে রাজশাহীতে নেমে আসে মানুষের ঢল। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নগরীর সোনাদিঘী এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন শহীদ মিনারে ভিড় জমাতে শুরু করেন সর্বস্তরের মানুষ।

এসি/আপ্র/২১/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
২২ আগস্ট ২০২৬

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহ...

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা
২২ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

রাষ্ট্রপতি হয়েছেন ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে সংবিধান অ...

তথ্য মন্ত্রণালয়ে এখন দুই মন্ত্রী!
২২ আগস্ট ২০২৬

তথ্য মন্ত্রণালয়ে এখন দুই মন্ত্রী!

আন্দালিভ রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পর মন্ত্রণালয়টিতে এখন পূর্ণ মন্ত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই