গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

ঢাকায় একদিনে ৪৪৭ জন গ্রেফতার, মামলা ৫৮

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:২১ এএম ২০২৬
ঢাকায় একদিনে ৪৪৭ জন গ্রেফতার, মামলা ৫৮
ছবি

ছবি সংগৃহীত

ঢাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযানে ৪৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৮টি মামলা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। একই সময়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ থেকে ৪৭, ওয়ারী থেকে ৫৬, মতিঝিল থেকে ৬৭, তেজগাঁও থেকে ৭০, মিরপুর থেকে ১০১, গুলশান থেকে ২৯, উত্তরা থেকে ৪৭ এবং গোয়েন্দা বিভাগ থেকে তিনজন রয়েছেন।

অভিযানে দুটি রামদা ও তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, এক হাজার ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন ও ১৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পুলিশ আরো ১৬ হাজার ২০০ টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করেছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
সানা/আপ্র/৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নাকচ
০৫ অক্টোবর ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নাকচ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। সোমবার...

বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা সরাসরি সম্প্রচারের দাবি
০৫ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা সরাসরি সম্প্রচারের দাবি

বিমানবন্দরে যাত্রীদের লাগেজ চুরি ও লুটপাট বন্ধে লাগেজ ব্যবস্থাপনার পুরো কার্যক্রম সরাসরি সিসিটিভিতে...

ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল
০৫ অক্টোবর ২০২৬

ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দে...

জামিন শুনানিতে হট্টগোল-হাতাহাতি, আখতারুজ্জামান কারাগারে
০৪ অক্টোবর ২০২৬

জামিন শুনানিতে হট্টগোল-হাতাহাতি, আখতারুজ্জামান কারাগারে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে