গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

কাশিমপুর কারাগারের নিরাপত্তা ও টহল জোরদারে বিভিন্ন বাহিনীকে চিঠি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৭ এএম ২০২৬
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ও টহল জোরদারে বিভিন্ন বাহিনীকে চিঠি
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছেন সিনিয়র জেল সুপার। এ জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগা ২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের সই করা এ চিঠি পাঠানো হয়।

জানা গেছে, কাশিমপুর কারা ক্যাম্পাসে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। বর্তমানে এসব কারাগারে রাজনৈতিক বন্দীসহ বিভিন্ন ধরনের প্রায় ১২ হাজার বন্দী রয়েছেন। কারাগার সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান। এ কারণে চারটি কারাগারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করছে কারা কর্তৃপক্ষ।

চিঠিতে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

কারা কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে একটি পত্র দেওয়া হয়। ওই পত্রের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিটি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

কেএমএএ/আপ্র/১৯.১১.২৬

সংশ্লিষ্ট খবর

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি
১৯ নভেম্বর ২০২৬

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে৷ তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুল...

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ, জাবেদের ১৫ বছরের কারাদণ্ড
১৯ নভেম্বর ২০২৬

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ, জাবেদের ১৫ বছরের কারাদণ্ড

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ঋণের নামে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...

শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিস, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব
১৮ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিস, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আ...

খুলনা বিভাগে মাদকের ৪৩৮ মামলায় গ্রেফতার ৪৩৬ জন
১৬ নভেম্বর ২০২৬

খুলনা বিভাগে মাদকের ৪৩৮ মামলায় গ্রেফতার ৪৩৬ জন

খুলনা বিভাগের ১০ জেলায় গত অক্টোবর মাসে মাদকবিরোধী ১ হাজার ৩৪২টি অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে