গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

মিশরে জ্বালানিবাহী গাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৯ এএম ২০২৬
মিশরে জ্বালানিবাহী গাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৩১
ছবি

ছবি সংগৃহীত

মিশরের রাজধানী কায়রোর কাছে জ্বালানিবাহী একটি গাড়ি উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। আগুনে প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ অন্তত ২৭টি যানবাহন পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার দেশটির গিজা প্রদেশের আল-ওয়াররাক জেলার একটি প্রধান রিং রোডে টানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। মিশরের সরকারি কৌঁসুলির দপ্তর হতাহতের এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক হিসাবে, জ্বালানিবাহী গাড়িটি উল্টে যাওয়ার পর আগুন দ্রুত আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে। এতে বহু মানুষ গাড়ির ভেতরেই আটকা পড়েন। কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে যাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি, তাঁদের পরিচয় নিশ্চিত করতে মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে সরকারি কৌঁসুলির দপ্তর।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে ৩৯টি অ্যাম্বুলেন্স অংশ নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী আলি ইউসুফ বলেন, গাড়ির ভেতরে থাকা মানুষ বের হওয়ার সুযোগ পাননি। আগুনে যানবাহনের সঙ্গে তাঁদেরও পুড়ে মৃত্যু হয়েছে।

রয়টার্সের ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, প্রধান সড়কজুড়ে দমকলের গাড়ি, পুড়ে যাওয়া প্রাইভেট কার, মিনিবাস, মোটরসাইকেল ও বিভিন্ন ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীরা ক্ষয়ক্ষতির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একটি বুলডোজার দিয়ে ক্ষতিগ্রস্ত যানবাহন সরানোর কাজও চলছে।

রিং রোডটি বৃহত্তর কায়রোর গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে যুক্ত করেছে। এর মাধ্যমে কায়রো, গিজা ও কালিউবিয়া প্রদেশের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে।

মিশরে অতিরিক্ত গতি, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না করা এবং সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। যানজট কমানো এবং দ্রুত নগরায়ণের চাপ সামাল দিতে দেশটি গত কয়েক বছরে সড়ক ও অবকাঠামো সম্প্রসারণ করেছে। নির্মাণ করা হয়েছে নতুন মহাসড়ক ও সেতু। তবে এসব উন্নয়ন সত্ত্বেও সড়ক নিরাপত্তার সমস্যা রয়ে গেছে।

সূত্র: রয়টার্স।

ডিসি/আপ্র/২৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

রোহিঙ্গা গণহত্যার রায় মানবে না মিয়ানমার জান্তা
২৬ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায় মানবে না মিয়ানমার জান্তা

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের...

ইউক্রেইন যুদ্ধ না বাড়াতে রাশিয়াকে ট্রাম্প-রুটের আহ্বান
২৬ নভেম্বর ২০২৬

ইউক্রেইন যুদ্ধ না বাড়াতে রাশিয়াকে ট্রাম্প-রুটের আহ্বান

ইউক্রেইন যুদ্ধের বিস্তৃতি ঘটতে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছ...

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে আটকা পড়ে ১৩ শ্রমিকের মৃত্যু
২৬ নভেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে আটকা পড়ে ১৩ শ্রমিকের মৃত্যু

প্রবল বৃষ্টিতে ভূগর্ভস্থ অবৈধ সোনার খনি প্লাবিত হয়ে ইন্দোনেশিয়ায় ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনও খনির...

যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের
২৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির সামর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে