গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

ইউক্রেইন যুদ্ধ না বাড়াতে রাশিয়াকে ট্রাম্প-রুটের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২২ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৯ এএম ২০২৬
ইউক্রেইন যুদ্ধ না বাড়াতে রাশিয়াকে ট্রাম্প-রুটের আহ্বান
ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা প্রতিরক্ষা জোট নেটো মহাসচিব মার্ক রুটে। ফাইল ছবি: নেটো

ইউক্রেইন যুদ্ধের বিস্তৃতি ঘটতে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে। একই সঙ্গে যত দ্রুত সম্ভব যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান দুই নেতা। বৈঠকে ইউক্রেইন যুদ্ধের পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়েও আলোচনা করেন তাঁরা।

গত সপ্তাহে এশিয়া সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তাঁদের দুজনকেই নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। এর পরপরই ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। পশ্চিমা মিত্রদের সমালোচনার জন্য পরিচিত ট্রাম্পের এই কূটনৈতিক তৎপরতা বিশেষ গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

যৌথ বিবৃতিতে ট্রাম্প ও রুটে বলেন, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়াতে পারে, এমন যেকোনো পদক্ষেপ রাশিয়ার এড়িয়ে চলা উচিত। একই সঙ্গে যত দ্রুত সম্ভব সংঘাতের শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন বলে তাঁরা মত দেন।

পুতিনের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বৈঠক যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাট ও ইউরোপীয় মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইউক্রেইন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগে যে আলোচনা চলছে, তাতে ইউরোপীয় দেশগুলোকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছে মিত্ররা।

ন্যাটোর অভ্যন্তরীণ উত্তেজনা কমানো এবং জোটের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ধরে রাখতে কাজ করছেন মার্ক রুটে। পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সমালোচনার বিষয়ে রুটে বলেছেন, প্রধান পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের মধ্যে বৈঠক হওয়া স্বাভাবিক বিষয়।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় এবং সামরিক খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা করেছেন দুই নেতা।

বৈঠকের আলোচ্যসূচিতে ইউক্রেইন যুদ্ধ ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযান প্রধান গুরুত্ব পেয়েছে। তবে ইরান পরিস্থিতি নিয়ে তাঁদের আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এদিকে ট্রাম্পের সমালোচনার মুখে থাকা ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি আলোচনায় ইউরোপকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।

ট্রাম্প প্রায়ই ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়, বাণিজ্য শুল্ক এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে মিত্রদের অপর্যাপ্ত সহযোগিতার অভিযোগ তুলে পশ্চিমা ও গণতান্ত্রিক দেশগুলোর সমালোচনা করে আসছেন।

সূত্র: রয়টার্স।

ডিসি/আপ্র/২৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

রোহিঙ্গা গণহত্যার রায় মানবে না মিয়ানমার জান্তা
২৬ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায় মানবে না মিয়ানমার জান্তা

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের...

মিশরে জ্বালানিবাহী গাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৩১
২৬ নভেম্বর ২০২৬

মিশরে জ্বালানিবাহী গাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৩১

মিশরের রাজধানী কায়রোর কাছে জ্বালানিবাহী একটি গাড়ি উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১...

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে আটকা পড়ে ১৩ শ্রমিকের মৃত্যু
২৬ নভেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে আটকা পড়ে ১৩ শ্রমিকের মৃত্যু

প্রবল বৃষ্টিতে ভূগর্ভস্থ অবৈধ সোনার খনি প্লাবিত হয়ে ইন্দোনেশিয়ায় ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনও খনির...

যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের
২৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির সামর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে