গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে আটকা পড়ে ১৩ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪১ এএম ২০২৬
ইন্দোনেশিয়ায় সোনার খনিতে আটকা পড়ে ১৩ শ্রমিকের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

প্রবল বৃষ্টিতে ভূগর্ভস্থ অবৈধ সোনার খনি প্লাবিত হয়ে ইন্দোনেশিয়ায় ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনও খনির ভেতরে আটকা পড়ে আছেন আরও ১৩ জন। তাঁদের উদ্ধারে বৃহস্পতিবার নতুন করে তল্লাশি অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বোগোর জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত খনিটির সুড়ঙ্গ সোমবারের প্রবল বৃষ্টিতে পানিতে তলিয়ে যায়। এতে ভূগর্ভের প্রায় ৩২৮ ফুট গভীরে ২৬ শ্রমিক আটকা পড়েন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিম জাভা পুলিশের প্রধান হেংকি বলেন, নিহত ১৩ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার উদ্ধার অভিযান অব্যাহত রাখা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, খনির প্রবেশপথ অত্যন্ত সরু। বৃষ্টির কারণে সেটি পিচ্ছিল হয়ে থাকায় উদ্ধারকারীদের ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে। পাশাপাশি পুরো সুড়ঙ্গ অন্ধকার থাকায় উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে।

ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থা জানিয়েছে, উদ্ধারকারীরা খনির দুটি সুড়ঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে তল্লাশি করছেন। ভেতরে প্রবেশের জন্য দড়ি ব্যবহার করা হচ্ছে। তবে প্রায় ৩২৮ ফুট গভীরতায় পৌঁছানো উদ্ধার অভিযানের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় অবৈধ ও ক্ষুদ্র পরিসরের খননকাজে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দেশটির খনিজ সম্পদের অনেকগুলো দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় এসব স্থানে কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি কঠিন।

স্থানীয় সংবাদমাধ্যম দেতিকের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বোগোরের পৃথক একটি এলাকায় প্রায় ৩০টি অবৈধ সোনার খনির গর্ত বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। এর আগে গত জানুয়ারিতে একই এলাকার আরেকটি অবৈধ সোনার খনিতে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় বেশ কয়েকজন শ্রমিক নিহত হন।

এদিকে ওই অঞ্চলে সোনা উত্তোলনের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় খনি সংস্থা অ্যান্টাম জানিয়েছে, দুর্ঘটনাটি একটি অননুমোদিত খনিতে ঘটেছে। খনিটি তাদের পরিচালনাধীন কোনো কার্যক্রমের অংশ নয়।

সূত্র: রয়টার্স।

ডিসি/আপ্র/২৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

রোহিঙ্গা গণহত্যার রায় মানবে না মিয়ানমার জান্তা
২৬ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায় মানবে না মিয়ানমার জান্তা

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের...

মিশরে জ্বালানিবাহী গাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৩১
২৬ নভেম্বর ২০২৬

মিশরে জ্বালানিবাহী গাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৩১

মিশরের রাজধানী কায়রোর কাছে জ্বালানিবাহী একটি গাড়ি উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১...

ইউক্রেইন যুদ্ধ না বাড়াতে রাশিয়াকে ট্রাম্প-রুটের আহ্বান
২৬ নভেম্বর ২০২৬

ইউক্রেইন যুদ্ধ না বাড়াতে রাশিয়াকে ট্রাম্প-রুটের আহ্বান

ইউক্রেইন যুদ্ধের বিস্তৃতি ঘটতে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছ...

যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের
২৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির সামর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে