গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

রোহিঙ্গা গণহত্যার রায় মানবে না মিয়ানমার জান্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৭ এএম ২০২৬
রোহিঙ্গা গণহত্যার রায় মানবে না মিয়ানমার জান্তা
ছবি

ছবি সংগৃহীত

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের কিছু অংশ মানতে অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমার। দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং রায়ের কয়েকটি বিষয়কে ‘অনুপযুক্ত’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রথমবারের মতো এ বিষয়ে বক্তব্য দেন মিন অং হ্লাইং। তিনি দাবি করেন, মিয়ানমার কোনো গণহত্যা চালায়নি। বরং সশস্ত্র বাহিনীর হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল দেশটির সেনাবাহিনী। তবে কোন সশস্ত্র গোষ্ঠীর হামলার কথা তিনি উল্লেখ করেছেন, তা স্পষ্ট করেননি।

মিন অং হ্লাইংয়ের দাবি, গণহত্যার অভিযোগে দেওয়া আদালতের রায়ে মিয়ানমারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রায়ের কিছু অংশ না মানার কথা জানিয়ে তিনি বলেন, ‘মিয়ানমার দায়িত্বশীল দেশ হিসেবে যথাযথ ব্যবস্থা নেবে। তবে যেসব বিষয়কে আমরা অনুপযুক্ত মনে করব, সেগুলো মানব না।’

তবে আদালতের রায়ের কোন কোন বিষয়ে তাদের আপত্তি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সাবেক এই জেনারেল।

২০১৯ সালে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে গত ১৯ নভেম্বর মামলাটির রায় ঘোষণা করেন আদালত। ১৫ বিচারকের মধ্যে ৯ জনের সমর্থনে মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করা হয়।


২০১৭ সালে রাখাইন রাজ্যে কথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ওই অভিযানে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জাতিসংঘের বিভিন্ন তদন্ত ও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে এসব নৃশংসতার প্রমাণ।

আন্তর্জাতিক বিচার আদালতের তথ্য অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে আসেন। আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন।


আদালতের রায়ে মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা ও সংশ্লিষ্ট অপরাধের বিচার না করার দায়েও দায়ী করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ, অপরাধীদের তদন্ত ও বিচার এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ তৈরির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও রায়ে রয়েছে।

 

আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নে আদালতের নিজস্ব কোনো সরাসরি প্রয়োগকারী বাহিনী নেই। এ ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।

সূত্র: বিবিসি, রয়টার্স।

ডিসি/আপ্র/২৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

মিশরে জ্বালানিবাহী গাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৩১
২৬ নভেম্বর ২০২৬

মিশরে জ্বালানিবাহী গাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৩১

মিশরের রাজধানী কায়রোর কাছে জ্বালানিবাহী একটি গাড়ি উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১...

ইউক্রেইন যুদ্ধ না বাড়াতে রাশিয়াকে ট্রাম্প-রুটের আহ্বান
২৬ নভেম্বর ২০২৬

ইউক্রেইন যুদ্ধ না বাড়াতে রাশিয়াকে ট্রাম্প-রুটের আহ্বান

ইউক্রেইন যুদ্ধের বিস্তৃতি ঘটতে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছ...

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে আটকা পড়ে ১৩ শ্রমিকের মৃত্যু
২৬ নভেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে আটকা পড়ে ১৩ শ্রমিকের মৃত্যু

প্রবল বৃষ্টিতে ভূগর্ভস্থ অবৈধ সোনার খনি প্লাবিত হয়ে ইন্দোনেশিয়ায় ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনও খনির...

যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের
২৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির সামর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে