গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সোহরাওয়ার্দী হাসপাতাল, সতর্কতার আহ্বান চিকিৎসকের

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৫৫ এএম ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সোহরাওয়ার্দী হাসপাতাল, সতর্কতার আহ্বান চিকিৎসকের
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীতে বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সার্বিকভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির সহযোগী অধ্যাপক ডা. কাজী এম এ হাসান।

তিনি জানান, চলতি বছর বর্ষা শুরু হওয়ার আগেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। বর্তমানে হাসপাতালে উল্লেখযোগ্য সংখ্যক রোগী ভর্তি হলেও, সরকারের বিভিন্ন উদ্যোগ ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমের কারণে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং আগের বছরের মতো ভয়াবহ রূপ নেয়নি।

ডা. হাসান বলেন, বসিলা ও নদীতীরবর্তী নিম্নাঞ্চল থেকে তুলনামূলক বেশি রোগী হাসপাতালে আসছেন। ভর্তি হওয়া অধিকাংশ রোগীর জ্বর হালকা থেকে মাঝারি মাত্রার। কিছু রোগীর প্লাটিলেট কমে গেলেও ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত গুরুতর রোগীর সংখ্যা এখনো কম।

তিনি জানান, ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে বিশেষ বেডের ব্যবস্থা রয়েছে। গুরুতর রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং সার্বক্ষণিক চিকিৎসক দল দায়িত্ব পালন করছে, যাতে কোনো রোগী প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাসাবাড়ি ও আশপাশে কোথাও পরিষ্কার পানি জমতে দেওয়া যাবে না। পাশাপাশি দিনের বেলাতেও মশারি ব্যবহার এবং শিশুদের ফুলহাতা জামা ও লম্বা প্যান্ট পরানোর পরামর্শ দেন তিনি, যাতে এডিস মশার কামড় থেকে সুরক্ষা নিশ্চিত করা যায়।

ডেঙ্গুর উপসর্গ সম্পর্কে ডা. হাসান বলেন, শুরুতে হালকা বা মাঝারি জ্বর থাকলেও পরে তা তীব্র হতে পারে। এর সঙ্গে শরীরব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি, তলপেটে ব্যথা কিংবা প্রস্রাব লালচে হওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

তিনি আরো বলেন, জ্বর হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যথানাশক ওষুধ সেবন করা উচিত নয়। প্রয়োজন হলে শুধু প্যারাসিটামল খাওয়া যেতে পারে। তবে জ্বর দুই থেকে তিন দিন স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডা. কাজী এম এ হাসান বলেন, বর্তমানে রোগীর চাপ অনুযায়ী হাসপাতাল চিকিৎসাসেবা দিতে সক্ষম। ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকারি হাসপাতালগুলো যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত আছে।

এসি/আপ্র/০৪/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা
০৪ অক্টোবর ২০২৬

হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা

দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা ও জনসেবার গুণগত মান...

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
০৪ অক্টোবর ২০২৬

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী গড় আয়ু, মৃত্যুর কারণ ও অসুখ নিয়ে একটি প্রতিবেদন প্রক...

শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়
০৪ অক্টোবর ২০২৬

শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়

সারাদেশে ক্রমশ বেড়ে চলেছে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা। আবহাওয়ার পরিবর্তনের কারণে ইনফ্লুয়েঞ্জা...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ছয় মৃত্যু, হাসপাতালে ১৬০৮
০৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ছয় মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬০৮ জন ডেঙ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে