গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১৩:০২ এএম ২০২৬
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
ছবি

ছবি সংগৃহীত

বর্ষাকাল শুরু হতেই বাড়ছে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। দেশের ৫৮টি জেলায় ছড়িয়েছে ডেঙ্গু জ্বর। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু জ্বর নিয়ে আরো ১৫৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
 
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে ডেঙ্গুর প্রকোপ যেভাবে দিন দিন বাড়ছে তাতে পরিস্থিতি গুরুতর হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এ জন্য সরকারও আগেভাগেই ডেঙ্গুর প্রকোপ রোধে নড়েচড়ে বসেছে। 

এরই মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধান করে ১৯ সদস্যের একটি টাস্কফোর্স করা হয়েছে। ঢাকায় ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে দুই সিটি করপোরেশনই পুরোদমে কার্যক্রম শুরু করেছে। 

এসি/আপ্র/২৪/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা
০৪ অক্টোবর ২০২৬

হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা

দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা ও জনসেবার গুণগত মান...

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
০৪ অক্টোবর ২০২৬

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী গড় আয়ু, মৃত্যুর কারণ ও অসুখ নিয়ে একটি প্রতিবেদন প্রক...

শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়
০৪ অক্টোবর ২০২৬

শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়

সারাদেশে ক্রমশ বেড়ে চলেছে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা। আবহাওয়ার পরিবর্তনের কারণে ইনফ্লুয়েঞ্জা...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ছয় মৃত্যু, হাসপাতালে ১৬০৮
০৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ছয় মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬০৮ জন ডেঙ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে