গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

প্রথম ওড়িয়া তরুণীর ‘ইন্ডিয়ান আইডল’ জয়,

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৫৪ এএম ২০২৬
প্রথম ওড়িয়া তরুণীর ‘ইন্ডিয়ান আইডল’ জয়,
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ ১০ মাসের প্রতিযোগিতা শেষে ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর বিজয়ী হয়েছেন ভারতের ওড়িশার জ্যোতির্ময়ী নায়েক। প্রথম ওড়িয়া তরুণী হিসেবে জনপ্রিয় এই সংগীত প্রতিযোগিতার শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছেন তিনি। গ্র্যান্ড ফিনালেতে তার হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়নের ট্রফির পাশাপাশি ২০ লাখ রুপি পুরস্কার।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন জবলপুরের তানিস্ক শুক্লা। ফাইনালে আরো অংশ নেন অংশিকা চোনকার, মনরাজ বীর সিং, মাইসকম্মে বসু ও সুহেল সুফি।

শিরোপা জয়ের অনুভূতি জানিয়ে জ্যোতির্ময়ী বলেন, প্রায় এক বছরের এই যাত্রা তার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতাগুলোর একটি। গত বছরের ১৪ সেপ্টেম্বর মুম্বাইয়ে এসে প্রতিযোগিতায় অংশ নেন তিনি। শেষ পর্যন্ত ট্রফি জিততে পারবেন, এমন প্রত্যাশা ছিল না বলেও জানান এই শিল্পী।

তার ভাষায়, “আমি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। পুরস্কারের অর্থ জিতব, এমনটা কখনো ভাবিনি। এখনো ঠিক করিনি এই অর্থ কীভাবে ব্যবহার করব, তবে শিগগিরই সে বিষয়ে সিদ্ধান্ত নেব।”

প্রতিযোগিতার স্মরণীয় মুহূর্তগুলোর কথা বলতে গিয়ে তিনি জানান, আইকনিক কিছু গান পরিবেশনের সুযোগ পাওয়া ছিল তার সবচেয়ে বড় প্রাপ্তি। অন্যদিকে এলিমিনেশনের ঝুঁকিতে পড়ার সময়গুলো ছিল সবচেয়ে কঠিন। তবে দর্শকদের ভোট এবং নিজের পরিশ্রমই তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।

ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত জ্যোতির্ময়ীর আগ্রহ ছিল মূলত ভক্তিমূলক ও আঞ্চলিক গানে। তিনি সংগীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি মিউজিক থেরাপিস্ট হিসেবেও কাজ করেছেন। সংগীতের মাধ্যমে মানুষের মানসিক ও শারীরিক সুস্থতায় সহায়তা করতেন তিনি।

প্রথম ওড়িয়া প্রতিযোগী হিসেবে ‘ইন্ডিয়ান আইডল’-এর শিরোপা জয়ের কৃতিত্ব নিজের পরিবারের প্রতি উৎসর্গ করেছেন জ্যোতির্ময়ী। তিনি বলেন, তার বাবা-মা সবসময় তাকে সমর্থন করেছেন এবং কখনো স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়াননি। সেই সমর্থনই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর বিচারকের দায়িত্ব পালন করেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও বাদশাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদিত্য নারায়ণ। গ্র্যান্ড ফিনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উষা উত্থুপ, উদিত নারায়ণ, পাপন, কুমার শানু, শেহনাজ গিল ও উর্মিলা মাতন্ডকর।

এসি/আপ্র/২৭/০৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে