গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

‘দিদি নম্বর ওয়ান’ অন্য কেউও হতে পারে, প্রমাণ করতে হবে: রচনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৮ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ০৯:৪৫ এএম ২০২৬
‘দিদি নম্বর ওয়ান’ অন্য কেউও হতে পারে, প্রমাণ করতে হবে: রচনা
ছবি

অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে সঞ্চালনার দায়িত্বে থাকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় কলকাতার জনপ্রিয় রিয়েলিটি গেইম শো ‘দিদি নম্বর ওয়ান’ নিয়ে নতুন সঞ্চালক আসায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তার মতে, এই অনুষ্ঠানটি একইভাবে সফল রাখতে হলে প্রমাণ করতে হবে-রচনা বন্দ্যোপাধ্যায়ের বাইরে গিয়েও ‘দিদি নম্বর ওয়ান’ টিকে থাকতে পারে।

রচনা বলেন, এই মুহূর্তে অনুষ্ঠানটি যে অবস্থানে রয়েছে, তার বড় অংশের কৃতিত্ব তারই। তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করার ফলেই শোটি বর্তমান জনপ্রিয়তায় পৌঁছেছে।

রাজনৈতিক পালাবদল ও বিভিন্ন কারণের মধ্যে দিয়ে শোয়ের সঞ্চালক পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, নতুনভাবে অনুষ্ঠান সাজানোর পরিকল্পনার অংশ হিসেবেই চ্যানেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো জানান, এটি একান্তই চ্যানেলের সিদ্ধান্ত এবং তিনি তা সম্মান করেন।

তবে নতুন সঞ্চালককে নিয়ে রচনা স্পষ্টভাবে বলেন, “এটি তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তাদের প্রমাণ করে দেখাতে হবে যে, রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই অনুষ্ঠান সফলভাবে চলতে পারে।” একই সঙ্গে তিনি বলেন, সেই প্রমাণ দেখার অপেক্ষায় তিনি রয়েছেন।

নতুন সঞ্চালক স্বস্তিকা মুখোপাধ্যায় প্রসঙ্গে রচনা বলেন, তিনি তার সহকর্মী হিসেবে স্বস্তিকাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, দর্শকরা তাকে ভালোভাবে গ্রহণ করবে।

রচনা আরো জানান, তিনি সব সময়ই এই অনুষ্ঠানে নিজের সর্বোচ্চটা দিয়েছেন। তার দাবি, ‘দিদি নম্বর ওয়ান’ আজ যে অবস্থানে আছে, তা তার অবদানের ফলেই সম্ভব হয়েছে।

অন্যদিকে, অনুষ্ঠানটির নতুন সিজন শুরু হতে যাচ্ছে ২৯ জুন থেকে। এবারের সিজনে শুধু সঞ্চালকই নয়, পরিবর্তন হয়েছে সম্প্রচারের সময়েও। আগে যেখানে এটি সপ্তাহের কর্মদিবসে বিকেলে প্রচারিত হতো, এখন থেকে তা রাত সোয়া ১০টায় প্রচারিত হবে।

রচনা বন্দ্যোপাধ্যায় নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন। পরে টেলিভিশনের এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে তিনি নতুন করে ব্যাপক দর্শকপ্রিয়তা পান। তিনি পরে রাজনীতিতেও যুক্ত হন এবং হুগলি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


সানা/ডিসি/আপ্র/২৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে