গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

লুবাবার বাল্য বিয়ের জন্য তার বাবা-মায়ের শাস্তি দাবি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:০০ এএম ২০২৬
লুবাবার বাল্য বিয়ের জন্য তার বাবা-মায়ের শাস্তি দাবি
ছবি

ছবি সংগৃহীত

ধর্মের টানে বছর খানেক আগে শোবিজ ছাড়ার ঘোষণা দেন আলোচিত ও সমালোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। সে সময় এ তারকা জানিয়েছিলেন, তাকে আর প্রকাশ্যে দেখা যাবে না। তিনি শোবিজের কাজ ছেড়ে ধর্মীয় জীবনধারার দিকেই তিনি মনোনিবেশ করতে চান।

তার মা-ও জানিয়েছিলেন, লুবাবা নিজের জীবনযাপনে পরিবর্তন আনতে চাইছেন এবং ইসলামের পথে চলতে আগ্রহী।

তবে সবসময়ই সোশ্যাল মিডিয়ায় সরব রয়েছেন লুবাবা। সেখানে পর্দা প্রথা মেনে সক্রিয় তিনি। গেল ২৮ মার্চ লুবাবার ভেরিফায়েড ফেসবুক ফেসবুক পেজ থেকে জানা যায়, তিনি ওমরাহ করতে সৌদি আরবের মদিনা থেকে মক্কা নগরীতে যাচ্ছেন। যাত্রাপথের একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘ওমরা পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় রওনা হইলাম। অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন।’

এরপরের একটি পোস্টে মসজিদ আল-কুবার ভিডিও পোস্ট করেন তিনি। তার পরের পোস্টটি রীতিমতো চমকে দেওয়ার মতো। গতকাল মঙ্গলবার বিকেলের সে ফেসবুক পোস্টে একটি ছবি প্রকাশ করেন লুবাবা। লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

লুবাবার ওই ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকে তার বিয়ের গুঞ্জন ছড়ায়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু লেখেননি লুবাবা। তার মা জাহিদা ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। একাধিকবার কল করে, খুদে বার্তা পাঠিয়েও উত্তর মেলেনি।

তবে লুবাবার পোস্ট দেখে নেটিজেনদের দাবি তিনি বিয়ে করেছেন। গণমাধ্যমে বিয়ের খবরও প্রকাশ হয়েছে। এতে ঘি ঢেলেছেন অনন্ত জলিলের স্ত্রী বর্ষার পোস্ট ও মন্তব্য। লুবাবার ওই ইঙ্গিতপূর্ণ পোস্টে বর্ষা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লুবাবার উদ্দেশে লেখেন, ‘তোমাদেরকে সুস্থতা দান করুন এবং বিবাহিত জীবন সুখের করুন আমিন। অভিনন্দন জানিয়ে আরো লেখেন, খুব ইচ্ছা ছিল যাবার কিন্তু সময় করতে পারিনি।’

এতে লুবাবার বিয়ের গুঞ্জন সত্য বলে ধরে নিচ্ছেন অনেকে। তাকে জানাচ্ছেন অভিনন্দন। তবে অনেকের অভিযোগ, বাল্যবিবাহ করেছেন লুবাবা। তাকে ১৫-১৬ বছরের কিশোরী দাবি করে এ অভিযোগ আনা হচ্ছে। কেননা বাংলাদেশের আইন অনুযায়ী কন্যার বয়স ১৮ বছরের নিচে হলে বাল্যবিবাহ বলে গণ্য হয়। এ সব বিষয় নিয়েও কোনো প্রতিক্রিয়া দেখায়নি লুবাবা কিংবা তার পরিবার।

নেটিজেনদের অনেকে এই বাল্যবিবাহের ঘটনা সত্যি হয়ে থাকলে লুবাবার বাবা-মায়ের শাস্তি দাবি করেছেন। রোজিনা ইসলাম নামের একজন লিখেছেন, ‘ঘটনা যদি সত্য হয়, ওর মা-বাবাকে আইনের আওতায় আনা উচিত। বাল্যবিবাহ কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু আজকের সমাজে বড়লোকদের মেয়ের বাল্যবিবাহ পুলিশের বা সমাজের চোখে পড়ে না। গরিব হলে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ, গ্রেফতার! সত্যিকারের ন্যায় চাই!’

একটি নিউজ ফাটোকার্ডের নিচে রেজাউল করিম বিবন নামে একজন লিখেছেন, ‘বাল্য বিয়ে প্রতিরোধ করা জরুরী হয়ে পড়েছে।’

সিকদার ডায়মন্ড নামে একজন বাংলাদেশ পুলিশের পেজ ট্যাগ করে লিখেছেন, ‘এই মেয়ে তার বাপ-মা, জামাই এবং শ্বশুর-শাশুরী সবাইকে জেলের ভাত খাওয়াতে হবে। তাইলেই আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।’

এমন সব নানা রকম পোস্ট আর মন্তব্যে ভেসে গেছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবকিছু নিয়ে এখনো নিশ্চুপ লুবাবা ও তার পরিবার।

এসি/আপ্র/০১/০৪/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

অভিনেত্রীকে প্রকাশ্যে চুমু, ব্যাখ্যা দিলেন রাম কাপুর
৩০ আগস্ট ২০২৬

অভিনেত্রীকে প্রকাশ্যে চুমু, ব্যাখ্যা দিলেন রাম কাপুর

রিয়েলিটি শোতে তরুণ অভিনেত্রী শ্রেয়া কালরার গালে প্রকাশ্যে চুমু দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ভারতীয় টেলিভি...

দাদাগিরি ছেড়ে আজ বিগ বস বাংলায় সৌরভ
৩০ আগস্ট ২০২৬

দাদাগিরি ছেড়ে আজ বিগ বস বাংলায় সৌরভ

প্রায় ১৫ বছর ধরে ‘দাদাগিরি’ উপস্থাপনার পর এবার নতুন রিয়েলিটি শো নিয়ে দর্শকদের সামনে আসছেন ভারতের সাব...

যে ইচ্ছের কথা বড় ভাই সোহেল রানা ভুলেছিলেন, ভুলেননি রুবেল
৩০ আগস্ট ২০২৬

যে ইচ্ছের কথা বড় ভাই সোহেল রানা ভুলেছিলেন, ভুলেননি রুবেল

কিছু উপহারের দাম টাকায় মাপা যায় না। কোনো কোনো উপহারের সঙ্গে জড়িয়ে থাকে বহু বছরের স্মৃতি, ভালোবাসা আর...

সাইফের ছুরিকাঘাতের মামলায় নতুন মোড়
২৯ আগস্ট ২০২৬

সাইফের ছুরিকাঘাতের মামলায় নতুন মোড়

বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাতের মামলায় নতুন মোড় এসেছে। মামলার অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে